ফসলরংপুরের ৭ জেলায় এক ছটাকও ধান যায়নি খাদ্য বিভাগের গুদামে
রংপুর বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় এক ছটাকও ধান কিনতে পারেনি খাদ্য বিভাগ। আট জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬২ হাজার ৩৪৪ মেট্রিক টন নির্ধারণ হলেও সংগ্রহ হয়েছে মাত্র ৩ মেট্রিক টন ধান।












