লাইভস্টকহাটে ৩২ মণের ‘রাজা’ ২৫ মণের ‘বাদশা’ দেখতে ক্রেতাদের ভিড়
কোরবানির ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জমে উঠেছে পশুহাট। শহরের প্রতি হাটেই উঠেছে নানা রং ও জাতের গরু। দেশের বিভিন্ন এলাকা থেকে হাটগুলোতে গরু এনে ভিড়াচ্ছেন খামারিরা। একই সঙ্গে ভিড় বেড়েছে ক্রেতাদেরও।



