টেকনাফের বাজারে অসময়ে কাঁচা আম, কেজি ৫৫০ টাকা
কক্সবাজারের টেকনাফে বাজারে উঠেছে কাঁচা আম। চাহিদা বেশি থাকায় আগাম এ আম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকায়। প্রতিবছর দেড় থেকে দুই মাস আগে এখানকার গাছে আম ধরে এবং তা বাজারে বিক্রি করা হচ্ছে।
কক্সবাজারের টেকনাফে বাজারে উঠেছে কাঁচা আম। চাহিদা বেশি থাকায় আগাম এ আম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকায়। প্রতিবছর দেড় থেকে দুই মাস আগে এখানকার গাছে আম ধরে এবং তা বাজারে বিক্রি করা হচ্ছে।
নড়াইল জেলার সবখানেই এখন আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। চারদিকে ছড়িয়ে পড়েছে মনকাড়া ঘ্রাণ। এ যেন হলুদ আর সবুজের মহামিলন।
সরকারি চাকরির সুযোগ না পেয়ে আম ও মধুর ব্যবসা শুরু করেছিলেন বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তিনি আরও বলেন, আম-মধুর ব্যবসায় শুধু পরিবার চলে না, আমার রাজনীতিতেও ব্যয় হয় এই টাকা। আমি আমার এই জীবনটাই উপভোগ করি, আল্লাহ ভরসা।
ফল২০২৬ সালের জানুয়ারির শেষে মাঘের শীতের মধ্যে দিনাজপুরের বিভিন্ন এলাকায় আমগাছে আগাম মুকুল আসে; ভালো ফলনের আশার পাশাপাশি দীর্ঘ কুয়াশায় মুকুলে রোগ ধরার আশঙ্কা করছিলেন চাষিরা।
ফল২০২৫ সালের ডিসেম্বরের শেষে রাজশাহীর কিছু আমগাছে আগাম মুকুল দেখা দেয়, পূর্ণ মুকুল আসতে তখনো প্রায় দুই মাস বাকি। আগের শীতের চেয়ে এবার ঠান্ডা ও কুয়াশা কম বলে চাষিরা ভালো ফলনের আশা করছিলেন।
ফলরাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাজীপাড়ায় ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ভোরের আগে রাতের আঁধারে কৃষক সাইদুর রহমানের বাগানের ১৩৩টির মধ্যে ১১৭টি কচি আমগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।
দেশে এখন বছরে দেড় কোটি টন ফল উৎপাদন হচ্ছে, যা এক যুগ আগেও ছিল এক কোটি টন। ফলের বাণিজ্যিক উৎপাদন বাড়ায় টেকসই ও ধারাবাহিক প্রবৃদ্ধি এসেছে। এই সময়ে আম, জাম, লিচু, কলা ও আনারসসহ কয়েকটি ফলের উৎপাদন বেড়েছে, কমেছে কাঁঠাল ও নারিকেলের।
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ আকারে দেখা দিয়েছে সার সংকট। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে খালি হাতে ফিরছেন। কিছু ডিলারের কাছে সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। সংকট নিরসনে তৎপর না হলে চলতি সবজি উৎপাদন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হবে বলে আশঙ্কা চাষিদের।
বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের 'মিয়াজাকি'। 'সূর্যডিম' নামেও পরিচিত বিশেষ এই আম। দেড় থেকে তিন লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয় মিয়াজাকি আম।
আম গাছের কচি পাতা কাটা উইভিল পোকা মারাত্মক ক্ষতিকর। যা কচি পাতা, কলি ও নতুন ডগা কেটে খায়। এরা মূলত গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং ফলন কমিয়ে দেয়। উইভিল পোকার আক্রমণে পাতা কেটে টুকরো টুকরো হয়ে ঝরে যায়। ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং নতুন ডালপালা সঠিকভাবে গজাতে পারে না।
আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ। মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত এই জেলায় আম ঘিরে চলে উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন হাটবাজারের মধ্যে কানসাট আমবাজারকে বলা হয় দেশের সবচেয়ে বড় পাইকারি আমের বাজার। মৌসুমে প্রতিদিন এখানে বিক্রি হয় অন্তত ২০ কোটি টাকার আম।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকেও শিল্প ও বাণিজ্যে পিছিয়ে রয়েছে সাতক্ষীরা জেলা। প্রতিবেশী জেলাগুলোর তুলনায় এর বাণিজ্যিক অগ্রগতি অনেকটাই ধীর। অবকাঠামোগত ঘাটতি, শিল্পায়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে জেলার বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে। এই জেলার সম্ভাবনা, চ্যালেঞ্জ
মধুমাস (জ্যৈষ্ঠ) শেষ হয়েছে দুই মাস আগে। তবে বাজারে এখনো মিলছে আম। সরবরাহ খুব বেশি না থাকলেও মৌসুম শেষেও যা পাওয়া যাচ্ছে সেটিকে পর্যাপ্ত বলা চলে। যদিও আমের দাম এখন কয়েক সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি।