এগ্রোবিজসরকারের বোরো সংগ্রহ তদারকির দায়িত্বে ৮ কর্মকর্তা
চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে বোরো ধান-চাল সংগ্রহে খাদ্য অধিদপ্তরের আটজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা, ২০১৭ অনুযায়ী আট বিভাগে সংগ্রহ কাজ তদারকি করবেন। সম্প্রতি এ দায়িত্ব দিয়ে খাদ্য অধিদপ্তর থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।












