সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

আটলান্টিকে অনাহারে মরছে পেঙ্গুইন, ভেসে এলো হাজার হাজার দেহ

পাকস্থলীতে ছিটেফোঁটা খাবার নেই। শরীর ছিল দুর্বল। পেঙ্গুইনদের মরদেহ পরীক্ষা করে রীতিমতো চমকে উঠেছেন গবেষকরা। গত ১০ দিনে আটলান্টিক উপকূলের দৃশ্যটা ভয়ংকর। একের পর এক পেঙ্গুইনের মরদেহ ভেসে আসছে উরুগুয়ের পূর্ব তীরে। বেশিরভাগই তরুণ পেঙ্গুইন। বাচ্চাও রয়েছে। অনাহারে ও দুর্বলতার কারণেই তাদের মৃত্যু হয়েছে ব

পরিবেশ

পাকস্থলীতে ছিটেফোঁটা খাবার নেই। শরীর ছিল দুর্বল। পেঙ্গুইনদের মরদেহ পরীক্ষা করে রীতিমতো চমকে উঠেছেন গবেষকরা। গত ১০ দিনে আটলান্টিক উপকূলের দৃশ্যটা ভয়ংকর। একের পর এক পেঙ্গুইনের মরদেহ ভেসে আসছে উরুগুয়ের পূর্ব তীরে। বেশিরভাগই তরুণ পেঙ্গুইন। বাচ্চাও রয়েছে। অনাহারে ও দুর্বলতার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অনেক সময় এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে এভাবে পেঙ্গুইনদের মৃত্যু হয়ে থাকে। তবে এবারের কারণ সেটি নয়। মৃত পেঙ্গুইনদের দেহে কোনো অসুখের অস্তিত্ব পাওয়া যায়নি।

আরও পড়ুন>> মোদীর স্বপ্নে মড়ক, একে একে মারা গেলো সাতটি চিতা

উরুগুয়ের পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণিকুল বিভাগের প্রধান ড. কারমেন লেইজাগোয়েন জানিয়েছেন, বেশিরভাগ পেঙ্গুইনের পেটেই কোনো খাবার ছিল না। মরদেহগুলো পরীক্ষা করে বোঝা গেছে, তাদের মৃত্যু কোনো অসুখের কারণে হয়নি। দিনের পর দিন না খেতে পেয়ে ধুঁকে ধুঁকে মারা গেছে পেঙ্গুইনগেো।

উরুগুয়ে উপকূল থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি পেঙ্গুইনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত পেঙ্গুইনগুলো ম্যাগেলানিক প্রজাতির। এদের মধ্যে ৯০ শতাংশই তরুণ ও বাচ্চা পেঙ্গুইন।

আরও পড়ুন>> সাপ চিবিয়ে খাচ্ছে 'তৃণভোজী' হরিণ, ভিডিও ভাইরাল

ম্যাগেলানিক পেঙ্গুইনদের বাস দক্ষিণ আর্জেন্টিনায়। প্রতি বছর খাবার ও উষ্ণ আবহাওয়ার খোঁজে তারা উত্তরে পাড়ি জমায়। কখনো কখনো ব্রাজিল উপকূলেও চলে আসে।

পরিবেশবাদীরা ম্যাগেলানিক পেঙ্গুইনের মৃত্যু বৃদ্ধির কারণ হিসেবে অতিরিক্ত ও অবৈধ মাছ শিকারকে দায়ী করেছেন।

এসওএস মেরিন ওয়াইল্ডলাইফ রেসকিউ এনজিও'র রিচার্ড তেসোর বলেন, ১৯৯০ ও ২০০০র দশক থেকেই প্রাণীদের মধ্যে খাদ্যের অভাব দেখা দিয়েছে। সম্পদের অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন>> 'বনের রাজা' পানিতে পড়লে জলহস্তীও মারতে আসে!

তার বিশ্বাস, জুলাইয়ের মাঝামাঝি আটলান্টিকে ‍সৃষ্ট একটি ঘূর্ণিঝড় দক্ষিণ-পূর্ব ব্রাজিলে আঘাত হেনেছিল। এর প্রভাবেই সম্ভবত দুর্বল প্রাণীগুলো মারা গেছে।

পেঙ্গুইনের পাশাপাশি সম্প্রতি মালডোনাডোর সৈকতে পেট্রেল, অ্যালবাট্রস, সিগাল, সামুদ্রিক কচ্ছপসহ বিভিন্ন প্রাণীর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন তেসোর।

সূত্র: এএফপি, এনডিটিভিকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()