সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

সরকারের বোরো সংগ্রহ তদারকির দায়িত্বে ৮ কর্মকর্তা

চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে বোরো ধান-চাল সংগ্রহে খাদ্য অধিদপ্তরের আটজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা, ২০১৭ অনুযায়ী আট বিভাগে সংগ্রহ কাজ তদারকি করবেন। সম্প্রতি এ দায়িত্ব দিয়ে খাদ্য অধিদপ্তর থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

এগ্রোবিজ

চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে বোরো ধান-চাল সংগ্রহে খাদ্য অধিদপ্তরের আটজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা, ২০১৭ অনুযায়ী আট বিভাগে সংগ্রহ কাজ তদারকি করবেন। সম্প্রতি এ দায়িত্ব দিয়ে খাদ্য অধিদপ্তর থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন বিভাগ) মো. জামাল হোসেনকে ঢাকা, খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) এফ এম মিজানুর রহমানকে বরিশাল, খাদ্য অধিদপ্তরের পরিচালক (সরবরাহ, বন্টন ও বিপণন বিভাগ) রেজা মোহাম্মদ মহসিনকে ময়মনসিংহ, খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ বিভাগ) মো. মনিরুজ্জামানকে রংপুর, খাদ্য অধিদপ্তরের পরিচালক (চলাচল, সংরক্ষণ ও সাইলো বিভাগ) মো. মাহবুবুর রহমানকে রাজশাহী, খাদ্য অধিদপ্তরের পরিচালক (পরিদর্শন, উন্নয়ন ও কারিগরি সেবা বিভাগ) মো. তাজুল ইসলামকে সিলেট, খাদ্য অধিদপ্তরের পরিচালক (হিসাব ও অর্থ বিভাগ) মো. আব্দুস সালামকে খুলনা এবং খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাইন উদ্দিনকে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

তদারকি কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত বিভাগের প্রতিটি জেলার এলএসডি/সিএসডি পরিদর্শন করে সংগৃহীত ধান-সিদ্ধ-আতপ চালের মান এবং অন্যান্য বিষয়সহ ধান, চাল-গমের মজুত যাচাই করবেন। অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা ও অন্যান্য নির্দেশনার আলোকে সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হচ্ছে কি না তা মহাপরিচালককে জানাবেন বলে অফিস আদেশে জানানো হয়।

এতে আরও বলা হয়, বেসরকারি উৎপাদনকারী ও বেসরকারি উৎস থেকে এলএসডি/সিএসডিতে প্রাপ্ত বস্তার মান যাচাই করে মতামত দেবেন। সংগৃহীত খাদ্যশস্যের বস্তার নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় স্টেনসিল করা হয়েছে কি না যাচাই করবেন। প্রযোজ্য ক্ষেত্রে কৃষকের অ্যাপ ও এফপিএস অনুসরণ করে ধান-চাল ক্রয় করা হচ্ছে কি না যাচাই করবেন।

এছাড়া পরিদর্শনের পাশাপাশি সাপ্তাহিক বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরা এর সঙ্গে সাপ্তাহিক ও পাক্ষিক ভিত্তিতে মতবিনিময় করে সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। অতিরিক্ত মহাপরিচালক বোরো ধান-চাল সংগ্রহের সার্বিক কার্যক্রম মনিটরিং করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

বোরোতে এবার ১৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ধান ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা।

গত ৭ মে থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

আরএমএম/এমআইএইচএস/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোবিজ

ঋণ থেকে তথ্যসেবায় সরছে ProducePay, বছর শেষে মুনাফার আশা

তাজা ফল-সবজির প্ল্যাটফর্ম ProducePay ১৪ কোটি ডলারের নতুন মূলধন ও অর্থায়ন সক্ষমতা জোগাড় করেছে এবং চাষিদের অগ্রিম দেওয়ার ব্যবসায় বাইরের বিনিয়োগকারী আনছে, যাতে এর ওপর তথ্য ও প্রযুক্তি সেবা গড়া যায়; প্রধান নির্বাহী Patrick McCullough বছর শেষে মুনাফার আশা করছেন।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোবিজ

কৃষিঋণকে কাগজ ও ইমেইল থেকে অনলাইনে আনতে ৭৪ লাখ ডলার তুলল SweetAg

কলোরাডোর এগ্রিফিনটেক SweetAg Diagram Ventures, Builders VC ও Cooperative Ventures-এর নেতৃত্বে ৭৪ লাখ ডলার তুলেছে; তাদের প্ল্যাটফর্মে কৃষক অনলাইনে ঋণের নথি জমা ও নবায়ন করতে পারবেন, নথি যাচাই করবে এআই, আর ঋণের সিদ্ধান্ত থাকবে মানুষের হাতে।

এজিফান্ডনিউজ ২৪৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()