সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

শীতে সুস্থ থাকতে ভরসা রাখুন ৫ সুপারফুডে

শীত আসতেই সর্দি-কাশি কিংবা জ্বরে ভোগেন কমবেশি সবাই। এর সঙ্গে অলসতা, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথাসহ নানা সমস্যা দেখা দেয় ব্যক্তিভেদে।

ফসল

শীত আসতেই সর্দি-কাশি কিংবা জ্বরে ভোগেন কমবেশি সবাই। এর সঙ্গে অলসতা, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথাসহ নানা সমস্যা দেখা দেয় ব্যক্তিভেদে।

বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা শীতে নানা রোগে আক্রান্ত হন। তাই এ সময় পাতে কিছু খাবার রাখা জরুরি, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

আরও পড়ুন: দিনে কয় কাপ চা পান করবেন?

চা

ক্যামোমাইল, পেপারমিন্ট বা গ্রিন টি'র মতো অর্গ্যানিক চা এই শীতে এনার্জি বুস্ট করে রাতারাতি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এসব চা।

একই সঙ্গে সামগ্রিক ফিটনেস উন্নত করতেও দারুণ কাজ করে চা। চায়ের সঙ্গে লবঙ্গ, লেবু বা আদা দিলে স্বাদ ও স্বাস্থ্য উপকারিতাও বাড়াতে পারে।

হলুদ

শরীরের প্রদাহ কমাতে হলুদে কারকিউমিন নামক একটি যৌগ আছে, যার শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুন: শীতে শরীর গরম রাখতে কী খাবেন?

আদার সুরক্ষা

আদা রক্তসঞ্চালন বাড়াতে ও শীতকালে শরীরকে গরম রাখতে সাহায্য করে। শরীরে বিভিন্নরকম প্রদাহ রুখতে ও শীতজনিত অসুস্থতা নিয়ন্ত্রণে রাখতে দারুণ কাজ করে আদা।

যেমন সর্দি-কাশি ও ফ্লু প্রতিরোধে সহায়তা করতে পারে। আপনি আদা চায়ের জন্য গরম পানিতে আদা মিশিয়ে পান করতে পারেন। স্যুপ ও স্টুতে আদা খেতে পারেন।

দারুচিনি

রক্ত সঞ্চালন উন্নত করতে ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। এর অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও আছে, যা শীতকালীন অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

আরও পড়ুন: গাজর খেলে ডায়াবেটিস রোগীদের কী হয়?

হট চকোলেট বা চায়ের মতো গরম পানীয়তে যোগ করে পান করতে পারেন দারুচিনি। ওটমিল বা দইয়ের উপরও ছিটিয়ে দিতে পারেন দারচিনি গুঁড়া।

রঙিন ফল ও সবজি

শীতে দৈনিক অন্তত একটি করে হলেও কমলালেবু খান। এই রসালো ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

শীতের সর্দি ও ফ্লুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়া হাইড্রেশন ও ডিটক্সিফিকেশনে সাহায্য করে। এছাড়া বিটরুট, গাজরসহ শীতের রঙিন সবজি নিয়মিত পাতে রাখুন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()