সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

সাপের পিৎজা নিয়ে এলো পিৎজা হাট

দক্ষিণপূর্ব এশিয়ার কয়েকটি দেশে সাপের মাংস খাওয়ার প্রচলন রয়েছে। ভিয়েতনাম ও থাইল্যান্ড, চীনের দক্ষিণাঞ্চল ও বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে সাপের মাংস বেশ জনপ্রিয়। এ বিষয়টি মাথায় রেখে এবার সাপের মাংস দিয়ে তৈরি পিৎজা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত চেইন ফুড শপ পিৎজা হাট। হংকংয়ের আউটলেটে ২২ নভেম্বর পর্যন

পরিবেশ

দক্ষিণপূর্ব এশিয়ার কয়েকটি দেশে সাপের মাংস খাওয়ার প্রচলন রয়েছে। ভিয়েতনাম ও থাইল্যান্ড, চীনের দক্ষিণাঞ্চল ও বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে সাপের মাংস বেশ জনপ্রিয়। এ বিষয়টি মাথায় রেখে এবার সাপের মাংস দিয়ে তৈরি পিৎজা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত চেইন ফুড শপ পিৎজা হাট। হংকংয়ের আউটলেটে ২২ নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে নতুন এ পিৎজা।

বুধবার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, হংকংয়ের শতবছর পুরোনো 'সের ওং ফান' রেস্টুরেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সাপের মাংস দিয়ে তৈরি এই পিৎজা নিয়ে এসেছে। মূলত 'সের ওং ফান' রেস্টুরেন্ট ১৮৯৫ সাল থেকে সাপের মাংস দিয়ে তৈরি বিভিন্ন খাবার বিক্রি করে আসছে।

আরও পড়ুন: সিঙ্গাপুরের পর এবার যুক্তরাষ্ট্রেও মিলবে কৃত্রিম মাংস

পিৎজার এই নতুন ফিউশনে সাপের মাংস, কালো মাশরুম ও শুকনো চাইনিজ হ্যামের টপিংস রয়েছে, যার সাইজ ৯ ইঞ্চি। এটি প্রচলিত টমেটো সসের পরিবর্তে অ্যাবালোন (এক ধরনের ঝিনুক) সসের সঙ্গে পরিবেশন করা হচ্ছে।

গত সপ্তাহে বাজারে আসে সাপের মাংস দিয়ে তৈরি এই পিৎজা। এর আগে এক বিবৃতিতে পিৎজা হাট হংকং জানিয়েছিল, পনির আর মুরগির মাংসের সঙ্গে সাপের মাংসের স্বাদই অন্যরকম। সাপের মাংস দিয়ে তৈরি পিৎজা খেলে শরীরে রক্ত সঞ্চালন বাড়তে পারে বলেও দাবি করা হয় ওই বিবৃতিতে।

আরও পড়ুন: একজোড়া বাজপাখির দাম ৪৫ লাখ টাকা!

সাপের এই পিৎজা খেয়ে হংকংয়ের এক ব্যক্তি জানান, পিৎজাটি দেখতে কিছুটা মুরগির মাংস দিয়ে বানানো পিৎজার মতো। এর স্বাদ অনেকটা মাছ ও সামুদ্রিক খাবারের মতো। শীতকালে উচ্চ প্রোটিনযুক্ত খাবার হিসেবে এ পিৎজাটি আমার বেশ ভালো লেগেছে।

চীনের আঞ্চলিক ভাষা ক্যান্তোনিজে একটি কথা প্রচলিত রয়েছে। সেটি হলো, সাপ খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় যখন শরতের বাতাস বইতে শুরু করে। কারণ ওই সময় সাপ শীতকালীন নিদ্রা শুরু করার ফলে বেশ মোটাসোটা হয়।

আরও পড়ুন: ১৫৩৭ কোটি টাকায় বিক্রি হলো পিকাসোর চিত্রকর্ম

অনেকের বিশ্বাস, সাপের মাংসে রয়েছে নানা ঔষধি গুণ। এছাড়া এটি ত্বকের জন্য উপকারী ও শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। চীনের প্রথাগত চিকিৎসা ব্যবস্থায় মনে করা হয়, সাপের মাংস খেলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে।

সূত্র: সিএনএন

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()