লাইভস্টকপরিবহন খরচ বাড়তি, ঢাকার হাটে কোরবানির পশু তোলা নিয়ে শঙ্কা
প্রতি বছর ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা রাজধানীর কোরবানির হাটে পশু নিয়ে আসেন বিক্রির জন্য। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামারিরা ভালো লাভের আশায় ঢাকার হাটকেই বেছে নেন। এতে নগরবাসীরও গরু-ছাগল কেনা সহজ হয়। একই সঙ্গে পরিবহন খাতে সৃষ্টি হয় নতুন কর্মসংস্থান।












