সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

গাবতলী পশুর হাটে বেচাকেনার ধুম, দামে ‘সন্তুষ্ট’ ক্রেতা-বিক্রেতারা

ঈদুল আজহার আগের দিন রাজধানীর গাবতলী পশুর হাটে বেচাকেনার ধুম লেগেছে। বিক্রেতারা প্রত্যাশার কাছাকাছি দাম পেলেই ছেড়ে দিচ্ছেন গরু-ছাগল। সাধ্যের মধ্যে পছন্দের কোরবানির পশু পেয়ে ক্রেতারাও অনেকে জানাচ্ছেন সন্তুষ্টির কথা।

লাইভস্টক

ঈদুল আজহার আগের দিন রাজধানীর গাবতলী পশুর হাটে বেচাকেনার ধুম লেগেছে। বিক্রেতারা প্রত্যাশার কাছাকাছি দাম পেলেই ছেড়ে দিচ্ছেন গরু-ছাগল। সাধ্যের মধ্যে পছন্দের কোরবানির পশু পেয়ে ক্রেতারাও অনেকে জানাচ্ছেন সন্তুষ্টির কথা।

শুক্রবার (৬ জুন) দুপুরের পর গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেছে, বাজারে প্রচুর পশু। ক্রেতাও আছে। জমজমাট বেচাকেনা চলছে।

ঢাকার আশপাশ থেকে গরু-ছাগল নিয়ে আসা খামারিরা দাম নিয়ে সন্তুষ্ট না। তবে বিভিন্ন জেলা থেকে আসা খামারিরা যে দাম পাচ্ছেন তাতেই সন্তোষ প্রকাশ করছেন।

আরও পড়ুন

পাবনার সুজানগরের কালাম ব্যাপারী জাগো নিউজকে বলেন, অনেক গরু নিয়ে এসেছি। আজ তো শেষ দিন। প্রত্যাশার চেয়ে ২০-৩০ হাজার টাকা কমেও ছেড়ে দিচ্ছি। এখন আর অপেক্ষা করে থাকার তো সুযোগ নেই। গরু থাকলেই খরচ। যা পাচ্ছি, ছেড়ে দিচ্ছি। কোনোটায় লাভ হচ্ছে, কোনোটায় খরচ উঠছে। সবমিলিয়ে কিছু লাভ থাকলেই হলো।

নাগালের মধ্যে পছন্দের পশু পেয়ে ক্রেতারাও খুশি। শাহনেওয়াজ নামের একজন ক্রেতা বলেন, বিক্রেতাদের লস হয় না। তারা তো লাভ করেই। তবে দাম বেশ স্বস্তিদায়ক। অতিরিক্ত নয়।

মোকসেদুল মোমিন নারায়ণগঞ্জ শহর থেকে এসেছেন। কালো একটা গরু কিনেছেন ১ লাখ ৭৫ হাজার টাকায়। পছন্দের গরুটি কিনতে পেরে তিনি সন্তুষ্ট।

টাঙ্গাইল থেকে ১১০টির মতো গরু নিয়ে হাটে এসেছেন আব্দুল মজিদ। বিক্রি প্রায় শেষ। আটটি গরু এখনো আছে। তিনি ১ লাখ ৭৫ হাজারে যে গরুটি বিক্রি করলেন সেটির মাংস হবে ৬ মণ। এই দামে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

মিরপুর ১ নম্বর থেকে প্রীতম নামের একজন এসেছেন গরু কিনতে। তিনি জাগো নিউজকে বলেন, 'দাম বেশি না। ঠিকই আছে।'

আরও পড়ুন

হেমায়েতপুর থেকে ১৫টি গরু এনেছেন মো. রনি। তার মধ্যে ৭টি বিক্রি হয়েছে। আরও ৭টা আছে। মাঝারি সাইজের দেখতে সুন্দর গরুগুলো এখনো বিক্রি হয়নি। তিনি বলেন, 'বাজার ড্যাম। প্রত্যাশিত দাম তো পাচ্ছি না। লস হয় কি না সেই ভয়ে আছি।'

মোহাম্মদপুরের সিমবা ফার্মের মো. সুমন বড় একটা গরু নিয়ে এসেছেন। দাম চাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা। ক্রেতারা আড়াই লাখ পর্যন্ত বলছেন। বিক্রেতা তিন লাখ হলে ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। মো. সুমন বলেন, 'হাটে প্রচুর গরু ঢুকতেছে। দাম অনেক কম।'

এসইউজে/এমকেআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()