সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

অনলাইনে ৪ লাখ ৬৩ হাজারের বেশি পশু বিক্রি

করোনাভাইরাস মহামারির সময় অন্যান্য পণ্যের মতো জনপ্রিয় হয়ে ওঠে অনলাইনে গরু-ছাগল বেচাকেনা। ২০২০ সালে প্রথমবার অনলাইন বাজার 'ডিজিটাল হাট' এ ২৭ হাজার পশু বিক্রি হয়। ২০২১ সালে তা অনেকগুণ বেড়ে প্রায় তিন লাখ ৮৭ হাজার পশু বিক্রি হয়েছিল। আর চলতি বছর ৪ লাখ ৬৩ হাজার ৯৬টি পশু বিক্রি হয়েছে।

লাইভস্টক

করোনাভাইরাস মহামারির সময় অন্যান্য পণ্যের মতো জনপ্রিয় হয়ে ওঠে অনলাইনে গরু-ছাগল বেচাকেনা। ২০২০ সালে প্রথমবার অনলাইন বাজার 'ডিজিটাল হাট' এ ২৭ হাজার পশু বিক্রি হয়। ২০২১ সালে তা অনেকগুণ বেড়ে প্রায় তিন লাখ ৮৭ হাজার পশু বিক্রি হয়েছিল। আর চলতি বছর ৪ লাখ ৬৩ হাজার ৯৬টি পশু বিক্রি হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ বছর আট বিভাগেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পশু বিক্রির উদ্যোগ নেওয়া হয়। অনলাইনে মোট পশু বিক্রি হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৯৬টি। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৮৪ হাজার গরু বিক্রি হয়েছে। এছাড়া ঢাকায় সবচেয়ে বেশি ২১ হাজার ৯০২ টি ছাগল-ভেড়া বিক্রি হয়েছে।

জানা গেছে, ৪ লাখ ৬৩ হাজার ৯৬টি পশু বিক্রি হয়েছে ৪ হাজার ২৩১ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকা। অনলাইনে ৩ লাখ ৮১ হাজার ৪২০টি গরু এবং ৮৪ হাজার ৫৪টি ছাগল-ভেড়ার দামসহ ছবি আপলোড করা হয়। সেখান থেকেই ক্রেতারা পছন্দের পশুটি বেছে নিয়েছেন।

অন্যদিকে, এ বছর পশু বিক্রির আগে থেকেই সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়, অনলাইনে আপলোড করা পশুর ছবির সঙ্গে বাস্তবে মিল না থাকলে ক্রেতা সেটি গ্রহণ করবেন না। আইনশৃঙ্খলা বাহিনী এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করা হয়। এর ফলে অনলাইনে পশু বিক্রিতে প্রতারণা কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২১ সালে করোনা মহামারিকালীন ডিজিটাল হাট জেলা পর্যায় পর্যন্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের তালিকাভুক্ত গবাদি পশু বিক্রেতাদের সম্পৃক্ত করার মাধ্যমে অনলাইনে কোরবানির পশু বিক্রিতে বড় অবদান রেখেছে। এ প্ল্যাটফর্ম কোনো ধরনের ফি না নিয়েই অর্ডার নেওয়া থেকে শুরু করে বিক্রির অর্থ প্রক্রিয়াকরণ, পশু সরবরাহ এবং বিক্রেতার অর্থ পরিশোধ পর্যন্ত সবকিছু করেছে।

ই-ক্যাবের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম শোভন বলেন, শুধু অনলাইন পেমেন্ট প্রসেসিং ফি বাবদ ২ শতাংশের কম টাকা নেওয়া হয়েছে। একটি বাণিজ্যিক অনলাইন প্ল্যাটফর্ম না হয়েও ডিজিটাল হাট ২০২২ সালেও একই পদ্ধতিতে অনলাইনে কোরবানির পশু বিক্রি করেছে।

আইএইচআর/এমএএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()