মৎস্যমা ইলিশ রক্ষায় ২২ দিনে ৩১৭৩ গ্রেফতার, ১২২১ নৌযান জব্দ
সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে দেশের নদ-নদীতে ২২ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ নামের এ অভিযানটি গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে পরিচালিত হয়।












