সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশ।

মৎস্য

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫)।

নিউমার্কেট থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, একজন ব্যক্তি গত ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুক 'চাঁদপুর ইলিশ ঘাট' নামে একটি পেজে ইলিশের লোভনীয় বিজ্ঞাপন দেখেন। পরে পেজে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে গ্রেফতারকৃতদের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগের একপর্যায়ে ইলিশ ক্রয়ের উদ্দেশে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে ওই ব্যক্তির থেকে প্রতারকরা দুই লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।

ডিএমপির উপ-কমিশনার জানান, তদন্তে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো. সিফাত মোল্লাকে ও পরদিন বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সোয়া ৫টা ১৫ মিনিটে কালিয়া থানা এলাকা থেকে মো. মাসুম বেগকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

কেআর/এনএইচআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল

দেশজুড়ে টানা অতি ভারী বর্ষণে এখন পর্যন্ত ৪৩টি জেলার কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১৩ জুলাই) পর্যন্ত এসব এলাকায় মোট ১ লাখ ১৪ হাজার ৭২৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৬ জেলার জমির পরিমাণ ১ লাখ ৭ হাজার ৪২৫ হেক্টর। একই সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রায় ৪০০ ক

জাগো নিউজ ২৪১৪ জুলাই ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()