সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

যাত্রাবাড়ীতে মুখপোড়া হনুমানসহ দুই পাচারকারী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরিবেশ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. রফিকুল ইসলাম (৪৩) ও মো. রবিউল ইসলাম সোহাগ (৩০)।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বন্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ সেই পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ওই বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ডিসি তালেবুর রহমান বলেন, গ্রেফতারদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩(১) এবং ১২(১) ধারা, একই সঙ্গে ৩৪(খ) এবং ৩৯ ধারায় তাদের ছয় হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেন।

উদ্ধার করা হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()