সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

বরিশালে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদ-নদীতে মাছ শিকারের দায়ে একদিনে বরিশাল বিভাগে ৫৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদ-নদীতে মাছ শিকারের দায়ে একদিনে বরিশাল বিভাগে ৫৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) নিষেধাজ্ঞার চতুর্থ দিনে বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন নদ-নদী থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর পৃথক ১৪২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন বিচারক।

বিভাগজুড়ে দণ্ডপ্রাপ্তদের নগদ অর্থ জরিমানার পাশাপাশি ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। পৃথক অভিযানে ১ লাখ ৮২ হাজার ২১৮ টাকা মূল্যমানের ৯ লাখ ৩ হাজার ৬৪শ মিটার জাল জব্দ করা হয়। জব্দ করা জাল নিলামে বিক্রি করে মৎস্য বিভাগের আয় হয়েছে ১ লাখ ৫১ হাজার টাকা। এসময় জব্দ করা হয়েছে ৬০৪ কেজি ইলিশ।

এছাড়াও বিভাগ জুড়ে এদিন ৪৬৭টি অভিযান পরিচালনা করা হয়েছে, পরিচালিত হয়েছে ১৪২টি ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশাল বিভাগের ১৯৮টি মৎস্য অবতরণকেন্দ্র, ৮১০টি মাছঘাট, ১ হাজার ৩৫৩টি আড়ত, ৮৩২টি বাজার পরিদর্শন করা হয়েছে।

মৎস্য বিভাগের তথ্যানুযায়ী, মঙ্গলবার দিনভর বরিশাল জেলার নদনদীসহ বিভিন্ন স্থানে ১৩৫টি অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। এর মধ্যে ৩৮টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে; মামলা দায়ের হয়েছে ৪৬টি। এই জেলার ৫৫টি মৎস্য অবতরণ কেন্দ্র, ২২১টি মাছঘাট, ১৯১টি আড়ত, ১৬৩টি বাজার পরিদর্শন করা হয়েছে।

ঝালকাঠি জেলায় ৩৪টি অভিযান হয়েছে। এর মধ্যে ২২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে; মামলা দায়ের হয়েছে ১৫টি। এই জেলার ৭টি মৎস্য অবতরণ কেন্দ্র, ২৫টি মাছঘাট, ৭০টি আড়ত, ৬৩টি বাজার পরিদর্শন করা হয়েছে।

পটুয়াখালী জেলায় ৯১টি অভিযান হয়েছে। এর মধ্যে ২৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে; মামলা দায়ের হয়েছে ১০টি। এই জেলার ৮টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১১৯টি মাছঘাট, ৩১৭টি আড়ত, ১১৬টি বাজার পরিদর্শন করা হয়েছে।

পিরোজপুর জেলায় ৬০টি অভিযান হয়েছে। এর মধ্যে ২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের অর্থদণ্ড করে ছেড়ে দেওয়া হয়। এই জেলার ৫৪টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১২৬টি মাছঘাট, ২০২টি আড়ত, ১৭৬টি বাজার পরিদর্শন করা হয়েছে।

বরগুনা জেলায় ৬৩টি অভিযান হয়েছে। এর মধ্যে ৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে; মামলা দায়ের হয়েছে ১টি। এই জেলার ১২টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১০৮টি মাছঘাট, ২৩৮টি আড়ত, ১৪৯টি বাজার পরিদর্শন করা হয়েছে।

ভোলা জেলায় ৮২টি অভিযান হয়েছে। এর মধ্যে ২১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে; মামলা দায়ের হয়েছে ১৬টি। এই জেলার ৬২টি মৎস্য অবতরণ কেন্দ্র, ২১১টি মাছঘাট, ৩৩৫টি আড়ত, ১৩৫টি বাজার পরিদর্শন করা হয়েছে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ রক্ষায় এবার বিভিন্ন কৌশলে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মা ইলিশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জাানান তিনি।

উল্লেখ্য, অক্টোবর মাসের ৪ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। এসময় মা ইলিশ সংরক্ষণে বরিশাল জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরসহ র‌্যাব, পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা কাজ করছে।

শাওন খান/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()
বরিশালে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড | দা এগ্রো নিউজ