সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঝালকাঠিতে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সাহায্যে রোববার (২৯ জুন) সন্ধ্যায় পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকা থেকে মোবারক আলীকে গ্রেফতার করে ঝালকাঠি গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) মো. সেলিম উদ্দিন।

পরিবেশ

ঝালকাঠিতে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সাহায্যে রোববার (২৯ জুন) সন্ধ্যায় পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকা থেকে মোবারক আলীকে গ্রেফতার করে ঝালকাঠি গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) মো. সেলিম উদ্দিন।

ঝালকাঠি জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এ তথ্য প্রদান করেন। এর আগে, ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে হত্যার ঘটনায় মামলা দায়েরের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।

শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল তালগাছটি শুক্রবার বিকালে একদল পাষণ্ড ব্যক্তি কেটে ফেলে।

ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, বাবুই পাখি হত্যার বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ঝালকাঠি সদর থানায় মোবারক আলী, মিজানুর রহমান এবং ফারুক হোসেনকে আসামি করে ৩৭৯ নং ধারায় একটি মামলা করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) মো. সেলিম উদ্দিন জানান, গত ২৭ জুন ঝালকাঠি সদর থানাধীন শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কাটা হয়। ওই গাছের ডগায় ডগায় পাতার সাথে ঝোলানো ছিল বহু বাবুই পাখির বাসা। এসব বাসায় ছিল শতাধিক ছানা ও ডিম। কিছু দুষ্কৃতকারী তালগাছটি কাটার ফলে পাখির ছানা ও ডিম পানিতে পড়ে যায়। প্রাপ্তবয়স্ক কিছু পাখি উড়ে গেলেও শতাধিক ছানা মারা যায় এবং ডিমগুলো ভেঙে যায়।

এই গাছটি ছিল ওই এলাকার বাবুই পাখির আশ্রয় ও প্রজননস্থল। ফলে গাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার অভিযোগ করেন এলাকাবাসী। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ২৯ জুন ওই বিষয়ে মামলা রুজু হওয়ার পর বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশনায় ঝালকাঠি জেলার পুলিশ সুপারের পরিকল্পনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ঘটনার সঙ্গে জড়িত এজাহার নামীয় প্রধান আসামি মো. মোবারেক আলী ফকিরকে (৬৫) পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেফতার করে।

তিনি গুয়াটন এলাকার মৃত মোসলেম আলী ফকিরের পুত্র। আসামিকে আদালতে প্রেরণ এবং ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবি ওসি।

স্থানীয়রা জানান, মোবারেক আলী ফকিরের মালিকানাধীন জমির তালগাছটিকে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। এ গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। গাছটি মিজানুর রহমান নামের এক ব্যক্তি কিনে কাটার ফলে শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। এই বন্যপ্রাণী হত্যার ঘটনায় এলাকাবাসী মর্মাহত।

জাহিদ হোসেন নামে স্থানীয় একজন ক্ষোভপ্রকাশ করে বলেন, এই তালগাছটি শুধু একটি গাছ ছিল না, একটি প্রাণী বৈচিত্র্যের কেন্দ্র ছিল। যারা এই কাজ করেছে, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে।

মো. আতিকুর রহমান/কেএএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()