মৎস্যনিষেধাজ্ঞার আগে কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে ইলিশ, তবু দাম কমেনি
ফিশারিঘাটে একটি ট্রলারের ২,৪০০ ইলিশ বিক্রি হয়েছে ৪৪ লাখ টাকায়, কেজিপ্রতি প্রায় ২ হাজার টাকা; ব্যবসায়ীরা বলছেন দেশের অন্য কোথাও তেমন ইলিশ না ওঠায় দাম চড়া, আর জেলেরা নিষেধাজ্ঞার দিনগুলো নিয়ে দুশ্চিন্তায়।
