পরিবেশবৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছেন ২১ ব্যক্তি-প্রতিষ্ঠান
পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২৪ সালের বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছেন ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। সাতটি শ্রেণিতে মোট ২১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।












