লাইভস্টকএবার ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ হবে: মেয়র আতিক
এবার ঈদুল আজহায় ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
লাইভস্টকএবার ঈদুল আজহায় ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
লাইভস্টককোরবানির ঈদের আর বেশি দিন বাকি নেই। ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাটগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু-ছাগল নিয়ে হাটে আসছেন ব্যাপারীরা। এরই মধ্যে কেনাবেচাও শুরু হয়েছে। কোরবানিতে এ বছর কোরবানির জন্য গরুর পাশাপাশি ছাগলের চাহিদাও বেড়েছে।
লাইভস্টকআসন্ন কোরবানির হাটে ভোলার আকর্ষণ প্রায় ২৫ মণ ওজনের গরু লাল চাঁন। সম্পূর্ণ প্রকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করা লাল চাঁনের পেছনে দৈনিক প্রায় দেড় হাজার টাকা খরচ হচ্ছে বলে দাবি গরুটির মালিক জাহাঙ্গীর আলমের। হাটে গরুটি ১৫ লাখ টাকায় বিক্রি করতে চান তিনি। এটি ভোলা জেলার সবচেয়ে বড় গরু বলেও দাবি করেন তিনি।
লাইভস্টকসিরাজগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার ৯ উপজেলার ৫৭ হাটে এবার কোরবানির পশুর হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। বেচাবিক্রিও শুরু হয়েছে এসব হাটে। তবে দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার নানা অভিযোগ রয়েছে।
লাইভস্টকরাজশাহীর হাটে উঠেছে দুই মণ ওজনের 'টাইগার' ও 'লাল্টু' নামের দুই ছাগল। একেকটির দাম হাঁকা হচ্ছে লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহীর হাটে এই প্রথম এত বড় ছাগলের দেখা মিলেছে। ছাগল দুটি দেখতে অনেকে ভিড় করছেন।
লাইভস্টকফরিদপুরের সুলতান। পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে সবার নজর কেড়েছে ৩২ মণ ওজনের ষাড়টি। হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাড় সুলতানকে বিক্রির জন্য দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ টাকা। এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ১৮ লাখ টাকা। জেলার মধ্যে বড় গরুগুলোর একটি এই সুলতান।
লাইভস্টকব্রাহমা জাতের ষাঁড়। ওজন আনুমানিক ৩০ মণ। কপালে চাঁদের মতো একটি দাগ থাকায় এর মালিক আদর করে নাম রেখেছেন 'কালা চাঁন'। ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।
লাইভস্টকদরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। হাতে সময় আছে আর এক সপ্তাহের মতো। এরই মধ্যে ঢাকার পশুর হাটগুলো বসে গেছে। সেখানে আসা শুরু করেছে কোরবানির পশু। প্রতি ঈদুল আজহায় বিত্তবানরা বড় গরুর পাশাপাশি উট-দুম্বা কোরবানি দিয়ে থাকেন। তাদের জন্য এবারও গাবতলী পশুর হাটে ভারতের রাজস্থানের পুষ্কর থেকে আনা উট-দুম্বা তোলা হয়েছে
মৎস্যমৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, দেশে উৎপাদিত পশু দিয়েই কোরবানি হবে। দেশে কোরবানির জন্য পশুর চাহিদা আছে এক কোটি ৭০ লাখের। আর প্রস্তুত আছে এক কোটি ৩০ লাখ, যা চাহিদার চেয়ে অনেক বেশি।
লাইভস্টকআগামী ১৭ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের বাকি আর মাত্র সপ্তাহখানেক। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা রাজধানীর স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন। এসব হাটে কেনাবেচাও শুরু হয়েছে, তবে খুব সীমিত পরিসরে। মূলত হাটে ক্রেতা আসছেন, পশু দেখছেন, দাম জিজ্ঞাসা করে
লাইভস্টকঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু তোলা শুরু হয়েছে। এতে ক্রেতা-দর্শনার্থীর আগমনও বেড়েছে। বিক্রি না হলেও গরু যাচাই-বাছাই করছেন ক্রেতারা। এদিকে কয়েকটি হাটে এখনো চলছে শেষ সময়ের প্রস্তুতি। রোববার (৯ জুন) সরেজমিন রাজধানীর শাহজাহানপুর ও মেরাদিয়া পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।
লাইভস্টকঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১৬টি অস্থায়ী পশুর হাটের ইজারা চূড়ান্ত করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এসব হাটে আসতে শুরু করেছেন খামারি ও কারবারিরা। তবে এখনো হাটগুলোতে বেচাকেনা জমে ওঠেনি। অনেকে এখন হাটে গিয়ে ঘুরে পশু দেখছেন ও দরদাম করছেন।
লাইভস্টকলালমনিহাটের হাতীবান্ধায় কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত রাজাবাবু। হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি কৃষক শামিম হোসেন তার বাড়িতেই লালন-পালন করছেন গত তিন বছর ধরে। রাজাবাবু নামের ষাঁড়টির ওজন প্রায় ১৬-১৭ মণ। এর দাম ধরা হয়েছে ৮ থেকে ৯ লাখ টাকা।