পরিবেশবনে আর ফেরা হলো না বুনো হাতিটির
সুস্থ করে বনে ফেরানোর আশায় চিকিৎসা দিতে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা বুনো হাতিটি অবশেষে মারা গেছে। প্রাণপণ চেষ্টায় চিকিৎসা সেবা দিয়েও তাকে আর জীবিত বনে ফেরানো গেলো না। ডুলাহাজরা সাফারি পার্কে আনার ১৬ দিনের মাথায় মারা যায় হাতিটি।












