পরিবেশফুলবাড়ীতে আঙুর চাষে বাজিমাত, ৪৫ মণ উৎপাদনের আশা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদেশি 'বাইনুর' জাতের আঙুর চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন কৃষি উদ্যোক্তা রুহুল আমীন ও হাসেম আলী। তাদের উদ্যোগে গড়ে ওঠা আঙুর বাগানটি এরই মধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।












