পরিবেশভিয়েতনামি সরিষা ও সুপার ফুড কিনোয়ার বাম্পার ফলন
মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রথমবারের মতো ভিয়েতনামি সরিষা ও বিশ্বজুড়ে সমাদৃত সুপার ফুড কিনোয়া চাষ করে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক মো. তামজিদ হোসেন। উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা ব্লকে এই নতুন জাতের ফসল দুটির বাম্পার ফলন দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।












