সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

মুকুলে ভরে গেছে আম গাছ, ভালো ফলনের আশা

বসন্তের ছোঁয়ায় আম বাগানে ফিরেছে প্রাণ। মাগুরার মহম্মদপুর উপজেলায় আম গাছের ডালে ডালে মুকুল দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে এ বছর ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।

ফল

বসন্তের ছোঁয়ায় আম বাগানে ফিরেছে প্রাণ। মাগুরার মহম্মদপুর উপজেলায় আম গাছের ডালে ডালে মুকুল দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে এ বছর ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।

উপজেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা যায়, এ বছর আমের ভালো ফলনের সম্ভাবনা আছে। তবে অনেক কৃষকের সঠিক পরিচর্যার অভিজ্ঞতা কম। তবুও ভালো কিছুর জন্য চেষ্টা চালাচ্ছেন তারা।

বাগান মালিকেরা বলছেন, চারপাশে তাকালেই দেখা যাচ্ছে মুকুল। আশা করছি এ বছর ফলন খুবই ভালো হবে। আবহাওয়া এখনো অনুকূলে থাকায় কৃষকদের চোখে-মুখে আশার আলো। তবে ঝড়-বৃষ্টি বা পোকার আক্রমণ হলে ক্ষতির আশঙ্কাও আছে।

উপসহকারী কৃষি অফিসার প্রণব কুমার রায় বলেন, 'মুকুল থেকে ভালো ফলন পেতে এ সময় সঠিক পরিচর্যা অত্যন্ত জরুরি। কৃষি কর্মকর্তারা চার ধাপে স্প্রে করার পরামর্শ দিয়েছেন। মুকুল আসার আগে প্রথম স্প্রে, মুকুল আসার পর ফুল ফোটার আগ মুহূর্তে দ্বিতীয় স্প্রে, আমের আকার ধরার সময় তৃতীয় স্প্রে এবং আম হাটি আকার হওয়ার সময় চতুর্থ স্প্রে করলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে।'

এ ছাড়া গুটি আসার সময় গাছের গোড়ায় পটাশ ও অনুখাদ্য হিসেবে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে ফলের বৃদ্ধি ও গুণগত মান ভালো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()