সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

মিরসরাইয়ে বাড়ছে সূর্যমুখী চাষ, ভালো ফলনের আশা

চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ছে সূর্যমুখী চাষ। ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমানো ও কৃষকদের লাভবান করার জন্য সরকারি প্রণোদনায় এবার উপজেলার বিভিন্ন স্থানে চাষ হয়েছে সূর্যমুখী। মাঠজুড়ে ফুটে থাকা অসংখ্য ফুল যেমন বাড়িয়েছে প্রকৃতির সৌন্দর্য; তেমনই আশার আলো দেখছেন স্থানীয় কৃষকেরা।

ফুল

চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ছে সূর্যমুখী চাষ। ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমানো ও কৃষকদের লাভবান করার জন্য সরকারি প্রণোদনায় এবার উপজেলার বিভিন্ন স্থানে চাষ হয়েছে সূর্যমুখী। মাঠজুড়ে ফুটে থাকা অসংখ্য ফুল যেমন বাড়িয়েছে প্রকৃতির সৌন্দর্য; তেমনই আশার আলো দেখছেন স্থানীয় কৃষকেরা।

অনুকূল আবহাওয়া ও ভালো পরিচর্যায় অধিকাংশ গাছে ফুল ফুটেছে। ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও আছে। মাঝে মধ্যেই পোকামাকড়ের আক্রমণ ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ক্ষতির আশঙ্কা থাকে। কৃষি কর্মকর্তারা নিয়মিত জমি পর্যবেক্ষণ ও প্রয়োজন অনুযায়ী কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন।

চাষি সমীর চন্দ্র দাশ বলেন, ‌‌'কৃষি অফিসের প্রণোদনা পেয়ে ১৫ হাজার টাকা খরচ করে ৪০ শতক জমিতে পরীক্ষামূলক সূর্যমুখী চাষ করেছি। সবকিছু ঠিক থাকলে খরচ বাদ দিয়ে ভালো লাভ হবে বলে আশা করছি।'

কৃষক জুয়েল দাশ বলেন, 'এই বছর আমি প্রথম সূর্যমুখী চাষ করেছি। এখন মাঠভরা ফুল, মনে হচ্ছে ভালো ফলন পাবো। তেলের দামও ভালো। তাই এইবার লাভ বেশি হবে আশা করি।'

কৃষক নুরুন নবী বলেন, 'আমাদের এলাকায় গত দুই বছর ধরে সূর্যমুখী চাষ করা হচ্ছে। সরকার থেকে যদি আমাদের সাহায্য করা হয়, তাহলে আগামী বছর আমিও চাষ করবো।'

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের সূর্যমুখী চাষি মো. ইকবাল হোসেন বলেন, 'এ বছরও দেড় একর জমিতে সূর্যমুখী চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আগামীতে আরও বেশি জমিতে চাষ করবো।'

উপজেলার দক্ষিণ মঘাদিয়া এলাকার কৃষক মহিউদ্দিন বলেন, 'দ্বিতীয়বারের মতো সূর্যমুখী চাষ করেছি। কৃষি অফিস থেকে বিনা মূল্যে সূর্যমুখী বীজ পেয়েছি। চাষের জন্য সরকারিভাবে সারও দেওয়া হয়।'

উপজেলার ইছাখালী ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিদারুল আহসান পাবেল বলেন, 'আমার দায়িত্বপ্রাপ্ত ইছাখালী ইউনিয়নে চলতি বছর ১ হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ হয়েছে। এখানকার কৃষকদের প্রচেষ্টায় ও সরকারি সহায়তায় ক্রমান্বয়ে চাষ বৃদ্ধি পাচ্ছে।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'সূর্যমুখীর তেলের পুষ্টিগুণ বেশি। বাজারে এর চাহিদা বাড়ছে। কৃষকেরা এবার ভালো ফলন পাবেন বলে আশা করছি। আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি, যাতে ফসল সংগ্রহ থেকে শুরু করে তেল প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত কোনো সমস্যা না হয়। এবার উপজেলাজুড়ে ১৫ হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ হয়েছে। আগামীতে চাষের পরিধি আরও বাড়তে পারে বলে আশাবাদী।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

নজরকাড়া দুর্লভ ফুল গোলাপি সোনালু

দেখতে একদম সোনালু ফুলের মতো। মিলে যায় গঠন এবং বৈশিষ্ট্য। যদিও এখন পর্যন্ত এর তেমন কোনো নাম নির্ধারণ করা হয়নি। তবে প্রজাতিটিকে ‌'পিঙ্ক ক্যাসিয়া' বলে থাকেন কেউ কেউ। যাকে বাংলায় বলা হয় 'গোলাপি সোনালু'। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এ ফুলের গাছ। যেমন শোভা; তেমন সুঘ্রাণ। দুয়ে ম

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬৩ মিনিটের পড়া
ফল

দেশের কোথায় কবে পাড়া হবে কোন জাতের আম?

জাতভিত্তিক আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী সাতক্ষীরায় গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে ৫ মে থেকে।

জাগো নিউজ ২৪৭ মে ২০২৬৫ মিনিটের পড়া
ফুল

প্রকৃতিতে বৈচিত্র্য আনে যেসব ফুল

প্রকৃতিতে চলছে উত্তপ্ত রোদের রাজত্ব। সেই রোদের তেজে পাতা হারানো বৃক্ষসমাজকে নিরাস করেননি স্রষ্টা। উপহার হিসেবে দিয়েছেন প্রকৃত সৌন্দর্য। রঙিন এসব ফুলের আগমনে স্বর্গীয় রূপ পায় বাংলাদেশের প্রকৃতি। যেন নতুন রূপে হাজির হয় আমাদের সামনে। রঙিন এ ফুল নতুনভাবে সাজে সবুজ জনপদে।

জাগো নিউজ ২৪২৮ এপ্রিল ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()