সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

চুয়াডাঙ্গায় ঝরে পড়ছে আমের গুটি, লোকসানের আশঙ্কা

হপার পোকার আক্রমণে চুয়াডাঙ্গায় আম বাগানগুলোতে ঝরে পড়ছে আমের গুটি। বেশিরভাগ বাগানে একই অবস্থা তৈরি হয়েছে। গাছগুলোতে আমের পরিবর্তে দেখা যাচ্ছে বোটা। গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে গুটিগুলো। হাতেগোনা কিছু বাগানে অল্প আম থাকলেও সেগুলো তাপদাহে ঝরে পড়ার আশঙ্কা করছেন বাগান মালিকরা। চলতি মৌসুমে বাগান মালিকদের

ফল

হপার পোকার আক্রমণে চুয়াডাঙ্গায় আম বাগানগুলোতে ঝরে পড়ছে আমের গুটি। বেশিরভাগ বাগানে একই অবস্থা তৈরি হয়েছে। গাছগুলোতে আমের পরিবর্তে দেখা যাচ্ছে বোটা। গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে গুটিগুলো। হাতেগোনা কিছু বাগানে অল্প আম থাকলেও সেগুলো তাপদাহে ঝরে পড়ার আশঙ্কা করছেন বাগান মালিকরা। চলতি মৌসুমে বাগান মালিকদের লাখ লাখ টাকা লোকসানের মুখে পড়তে হবে। ব্যাহত হবে আম উৎপাদন।

জানা যায়, দেশের বাজারে চুয়াডাঙ্গার আমের ব্যাপক চাহিদা আছে। তবে বেশি দামেও মিলবে না এবার পাকা আম। কৃষি বিভাগের পরামর্শে আম বাগানে কীটনাশক স্প্রে ও পরিচর্যা করেও কোনো সুফল মিলছে না। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার অর্ধেকের কম উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। ১২২ কোটি টাকা বাজার মূল্য ধরা হলেও অর্ধেক টাকা বিক্রি হবে না। ফলে বাগান মালিকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বেশি দাম দিয়ে আম কিনে খেতে হবে সাধারণ মানুষকে।

বাগান মালিকরা জানান, ডিসেম্বর মাসের শুরু থেকে বাগান মালিকরা বাগান পরিষ্কার ও গাছগুলোর নিয়মিত পরিচর্যা শুরু করেন। এ বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাগানের বিভিন্ন প্রজাতির গাছে মুকুল আসতে শুরু করে। গাছে গাছে মুকুলে ভরে যায়। মুকুলগুলো ছোট আমের গুটিতে পরিণত হতে থাকে। গাছে থোকায় থোকায় ঝুলতে থাকে আম। গুটি আসার পর বাগানে হপার পোকায় ভরে যায়। পোকাগুলো আমের গুটি নিচের দিকে ছিদ্র করে। এতে বোটা থেকে ঝরে পড়তে শুরু করে। পোকাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় চলতি মৌসুমে ২,২০৩ হেক্টর জমিতে আম বাগান আছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩০ হাজার ৬৫৭ মেট্রিক টন। যার বাজার মূল্য ধরা হয় ১২২ কোটি। বাগানগুলোয় আম্রপালি, হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, বারি-৪, কাটিমনসহ বিভিন্ন জাতের আম আছে। জেলার চারটি উপজেলায় প্রায় ৫৫০টি ছোট-বড় আম বাগান আছে।

লিজ নেওয়া বাগান মালিক হাসান বলেন, 'আম বাগান নিয়ে এ বছর আশাবাদী ছিলাম। আমের গুটিগুলো বড় হওয়ার পর কুয়াশার কারণে পুড়ে গেছে এবং ঝরে পড়েছে। বাগানের ৮০ ভাগ আমের গুটি এ পর্যন্ত নষ্ট হয়েছে। লিজ নেওয়া বাগানের টাকা আগেই পরিশোধ করতে হয়েছে। বাগানগুলোয় বোটা ছাড়া আর কিছু নেই।'

জেলা আম ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার বলেন, 'এ বছর বাগানে প্রচুর মুকুল এসেছিল। আমরা আশাবাদী ছিলাম। আমের গুটি এত ছিল যে, ডাল ভেঙে পড়ার উপক্রম। ভেবেছিলাম লাভবান হবো। হঠাৎ করে গরমে আকাশ কুয়াশাচ্ছন্ন ও হপার পোকার আক্রমণ বেশি থাকায় গুটিগুলো ঝরে পড়ে। কীটনাশক স্প্রে করেও পোকা দমন করা যায়নি। ধার-দেনা ও ব্যাংক লোন নিয়ে বাগান করেছি। তাই বাকি আম টিকিয়ে রাখতে রাত-দিন কাজ করে যাচ্ছি।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, 'হপার পোকার আক্রমণ ঠেকাতে বাগান ও গাছের গোড়া পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিয়মিত বাগানে সেচ দিতে হবে। নিয়মিত বালাইনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করলে পোকা দমন সম্ভব হবে। আমের গুটিগুলো বড় হচ্ছে। তবে হরমোন জাতীয় স্প্রে বেশি ব্যবহার করলে আমের ক্ষতি হবে।'

হুসাইন মালিক/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()