রংপুর অঞ্চলের চরে আন্তঃফসলে শীতের আবাদ শুরু, ৮২ হাজার হেক্টরে ৬ লাখ টন ফসল
রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলার চর ও শুকনো নদীর তলদেশে কৃষকেরা আন্তঃফসল পদ্ধতিতে শীতের আবাদের প্রস্তুতি নিচ্ছেন, প্রতিবছর এসব জমি থেকে প্রায় ৬ লাখ টন ফসল আসে বলে জানিয়েছে ডিএই।

