হৃদয়ে মাটি ও মানুষকেমন আছে আড়িয়াল বিল? কেমন আছে এখানকার শ্রমজীবী মানুষ?
ঘাটে রাখা ট্রলারে করে আমাদের যাত্রা শুরু হলো। সকালের প্রকৃতি জেগে উঠেছে। জেগেছে নদীতীরের মানুষ। বর্ষা শেষে শরতের এই সময়ে প্রকৃতি যেমনটা উজ্জ্বল ও সজীব থাকার কথা, যেমনটা দেখে এসেছি বিগত সময়ে, এখন আর তেমনটি নেই। নেই নদীর সেই টলটলে পানি, প্রকৃতিও যেন কেমন ধূসর!












