ফলখুলনার বাজারে বিদেশি ফলের দাম চড়া, স্বস্তি দিচ্ছে দেশি ফল
রমজান মাসে খুলনার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ফল। বিভিন্ন বিদেশি ফলের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। তবে দেশি ফলের দাম রয়েছে কম। এজন্য ক্রেতারা দেশি ফল বেশি ক্রয় করছেন। তবে ফলের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।












