সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

নাগালের বাইরে ইলিশের দাম, অন্য মাছেও নেই স্বস্তি

মাছের বাজার এখন অনেকটাই ইলিশের দখলে। ভরা মৌসুমে বাজারে ইলিশের এমন উপস্থিতি সবার নজর কাড়ছে। তবে স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান তৈরি করছে ইলিশের আকাশছোঁয়া দাম। আগ্রহ নিয়ে ইলিশের দাম জিজ্ঞেস করলেও অধিকাংশ ক্রেতাই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।

মৎস্য

মাছের বাজার এখন অনেকটাই ইলিশের দখলে। ভরা মৌসুমে বাজারে ইলিশের এমন উপস্থিতি সবার নজর কাড়ছে। তবে স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান তৈরি করছে ইলিশের আকাশছোঁয়া দাম। আগ্রহ নিয়ে ইলিশের দাম জিজ্ঞেস করলেও অধিকাংশ ক্রেতাই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে।

তবে শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের দামও যেন পাল্লা দিয়ে বাড়ছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী আড়ৎসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। মাছ ব্যবসায়ীদের দাবি, এখন ইলিশের মৌসুম হওয়ায় দাম কমেছে। নানান দামে সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে ইলিশ। অন্যদিকে ক্রেতারা বলছেন, প্রতিনিয়ত মাছের দাম বেড়ে চলেছে। এভাবে দাম বাড়তে থাকলে মাছ খাওয়া কঠিন হয়ে যাবে।

বাজারে ইলিশের দাম আকার ভেদে ৬৫০ থেকে ২৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেড় কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৮০০ টাকা, আর ১৮০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়। দাম বেশি হওয়ায় ছোট সাইজের ইলিশ কিনেই ফিরছেন অনেকে।

রুই মাছ ৩২০ টাকা থেকে ৩৪০ টাকা, পাঙাশ মাছ ১৮০ থেকে ২০০ টাকা কেজি, শিং মাছ ৪৫০ থেকে ৬০০ টাকা, বড় চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা কেজি, তেলাপিয়া মাছ ১৮০ টাকা কেজি, নদীর বড় তেলাপিয়া ২৬০ টাকা, পোয়া মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, গুঁড়া মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারভেদে মাছের দামে বেশ ব্যবধান দেখা গেছে।

বাজারে মাছ কিনতে আসা নূরুল হুদা জাগো নিউজকে বলেন, ইলিশের দাম শুনে আর কেনার কথা ভাবছি না। এসব মাছ আমাদের জন্য না। এগুলো বড়লোকদের জন্য। পাঙাশ মাছ থেকে শুরু করে গুঁড়া মাছের দামও অনেক বেশি। এমন হলে কীভাবে মাছ খাবো! ইলিশ উৎপাদনে কোনো খরচ নেই। তারপরও কেন এত দামে কিনে খেতে হবে? এখানে কঠিন পদক্ষেপ নেওয়া দরকার।

যাত্রাবাড়ী আড়তের মাছ বিক্রেতা আব্দুস সাত্তার জাগো নিউজকে বলেন, মাছের দাম বাড়ে কমে। আজ মাছের দাম একটু বেশি। ইলিশের দাম শুনে অনেকে ফিরে যাচ্ছেন। কিন্তু আমাদের তো কিছু করার নাই। আমরাও বাড়তি দামে কিনছি।

ধোলাইপাড় বাজারের মাছ বিক্রেতা জিহাদও বলেন একই কথা। তিনি বলেন, মাছের দাম বাড়ে কমে। এখানে আমাদের কিছু করার নাই। সরবরাহ যত ভালো থাকে দাম তত কম থাকে।

বাজারের এ অবস্থায় রিকশাচালক সুমন জাগো নিউজকে বলেন, ইলিশ মাছ কিনে খাওয়া আমাদের কপালে নাই। একটা ইলিশের দাম দিয়া কয়েকজনের বাজার হয়ে যাবে। সব মাছের দামই বেশি। এমন হলে মাছ খাবো কীভাবে?

আইএইচআর/এমএইচআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()