মৎস্যসুন্দরবনে কুমিরের আক্রমণের শিকার জেলের মরদেহ উদ্ধার
সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমণের শিকার হওয়ার ৭ ঘণ্টা পর জেলে সুব্রত মণ্ডলের (৩২) মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ ও গ্রামবাসী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সুন্দরবনে কাঁকড়া ধরতে গেলে কুমিরের আক্রমণের শিকার হন জেলে সুব্রত মণ্ডল (৩২)। বুধবার (১ অক্টোবর) দুপুরে ঢাংমারীতে সুব্রতের সৎকার সম্পন্ন হয়েছে।












