সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

মুরগির ঘর থেকে বের করা হলো ৭ ফুট লম্বা অজগর

বাগেরহাটের মোরেলগঞ্জে মুরগির ঘর থেকে সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।

লাইভস্টক

বাগেরহাটের মোরেলগঞ্জে মুরগির ঘর থেকে সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ মে) সকালে নিশানবাড়িয়া ইউনিয়নের পিসি বরইখালী গ্রামের মহসিন হাওলাদারের মুরগির ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মহসিন হাওলাদার বলেন, সকালে মুরগির অপ্রত্যাশিত ডাকাডাকিতে ঘুম ভাঙে। মুরগির ঘরের কাছে যেতেই দেখি ঘরের মধ্যে বিশাল এক অজগর। সংবাদ পেয়ে ভিলেজ টাইগার রেসপন্স টিমের টিম লিডার বারেক হাওলাদার এসে অজগরটি উদ্ধার করেন।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, তীব্র তাপপ্রবাহ ও খাদ্য সংকটের কারণে সুন্দরবন থেকে বন্যপ্রাণীরা প্রায়ই লোকালয়ে প্রবেশ করছে। এ অবস্থায় সুন্দরবন সংলগ্ন গ্রামবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দুপুর ১২টার দিকে সাপটি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

ধানসাগর ফরেস্ট অফিসের ইনচার্জ আব্দুল বাসেত বলেন, অজগরটি গুলিশাখালী টহল ফাঁড়ির সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ভিলেজ টাইগার রেসপন্স টিমের টিম লিডার বারেক হাওলাদার, নাছির তালুকদার, ইউপি মেম্বার খলিল জোমাদ্দার, গ্রামপুলিশ বেলায়েত হাওলাদার প্রমুখ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()