সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

বাগেরহাটে বৃক্ষমেলায় সৌদি খেজুরের চারা বিক্রির ধুম

বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের নজর কাড়ছে সৌদি আরবের খেজুরের চারা। মরিয়ম, একলাছ, আজুয়া ও খালাছ এই জাতের চারাগুলো ঘিরেই জমে উঠেছে আগ্রহ।

ফল

বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের নজর কাড়ছে সৌদি আরবের খেজুরের চারা। মরিয়ম, একলাছ, আজুয়া ও খালাছ এই জাতের চারাগুলো ঘিরেই জমে উঠেছে আগ্রহ।

জেলার জনপ্রিয় 'ষাটগম্বুজ সৌদি খেজুর নার্সারি' এসব চারা নিয়ে এসেছে মেলায়। অনেকেই বলছেন, এটি শুধু গাছ নয়, একটি সম্ভাবনার নাম।

মঙ্গলবার (১৫ জুলাই) বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। শনিবার বিকেলে মেলা ঘুরে দেখা যায়, ফলদ বনজ ও ঔষধী মিলে দুই শতাধিক প্রজাতির গাছের ভিড়ে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছে সৌদি আরবের খেজুরের চারাগুলো। সৌদি আরবের মরিয়ম, একলাছ, আজুয়া, খালাছ জাতের চারাগুলো ঘিরে দর্শনার্থী ও ক্রেতাদের ব্যাপক আগ্রহ।

খেজুরের এই চারা নিয়ে মেলায় এসেছে জেলার আলোচিত নার্সারি 'ষাটগম্বুজ সৌদি-টোজুরী নার্সারি'। নার্সারির পরিচালক শেখ আব্দুল হালিম বলেন, ২০১৮ সাল থেকে সৌদি খেজুর নিয়ে কাজ করছি। প্রতি বছর বৃক্ষমেলায় অংশ নিই। এবারও ভালো সাড়া পাচ্ছি। মরু এলাকার গাছ হলেও আমাদের পরিবেশে যত্ন নিলে ফলন হচ্ছে। তিন থেকে চার বছরের মধ্যে ফল আসে। চারা ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছি।

তিনি আরও জানান, তার নার্সারিতে প্রতিদিন ৬০ থেকে ৭০টি চারা বিক্রি হচ্ছে এবং দেশের বিভিন্ন জেলাতেও তিনি পাঠাচ্ছেন।

আব্দুল হালিম বলেন, ৫২ শতক জমিতে ১০০-১২০টি গাছ লাগানো গেলে বছরে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। বেকার যুবকদের জন্য এটি লাভজনক ও সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে।

মেলায় গাছ কিনতে আসা লামিয়া সুলতানা বলেন, সৌদি খেজুরের চারা এই মেলায় দেখে অবাক হয়েছি। ভাবতেই পারিনি আমাদের বাগেরহাটে এরকম চারা পাওয়া যাবে।

মো. কামাল হোসাইন, মেলায় ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, বাগেরহাটে এবার খেজুরের নার্সারি বেশ আলোচনায়। অনেকেই বলছে এই গাছ আমাদের এলাকায় ভালো ফলন দিচ্ছে। একটা করে কিনেছি।

রামপাল থেকে মেলায় ঘুরতে আসা তালেব শেখ বলেন, বাগেরহাটে আসছিলাম, এসে দেখি যে বৃক্ষমেলা হচ্ছে। ঢুকে দেখি সৌদি আরবের খেজুরের চারা বিক্রি হচ্ছে। আমি দুইটা খেজুরের চারা কিনেছি। ফেসবুকে দেখেছি, এই খেজুরের চারার বেশ চাহিদা রয়েছে। দুইটা কিনে নিয়ে দেখি যদি ভালো ফলন হয় তাহলে বাণিজ্যিকভাবে শুরু করবো।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()