সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

সুন্দরবনে কুমিরের আক্রমণের শিকার জেলের মরদেহ উদ্ধার

সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমণের শিকার হওয়ার ৭ ঘণ্টা পর জেলে সুব্রত মণ্ডলের (৩২) মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ ও গ্রামবাসী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সুন্দরবনে কাঁকড়া ধরতে গেলে কুমিরের আক্রমণের শিকার হন জেলে সুব্রত মণ্ডল (৩২)। বুধবার (১ অক্টোবর) দুপুরে ঢাংমারীতে সুব্রতের সৎকার সম্পন্ন হয়েছে।

মৎস্য

সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমণের শিকার হওয়ার ৭ ঘণ্টা পর জেলে সুব্রত মণ্ডলের (৩২) মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ ও গ্রামবাসী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সুন্দরবনে কাঁকড়া ধরতে গেলে কুমিরের আক্রমণের শিকার হন জেলে সুব্রত মণ্ডল (৩২)। বুধবার (১ অক্টোবর) দুপুরে ঢাংমারীতে সুব্রতের সৎকার সম্পন্ন হয়েছে।

বন কর্মকর্তা মো. আজাদ কবির ও ঢাংমারী গ্রামের বাসিন্দা ইস্রাফিল বয়াতি জানান, বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে মঙ্গলবার সকালে সুন্দরবনে যান সুব্রত মণ্ডল ও তার সহযাত্রীরা। কাঁকড়া ধরে ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে করমজল খাল পাড়ি দিতে গেলে কুমিরে ধরে নিয়ে যায় তাকে। এরপর ৭ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ডুবন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে কুমির মুখ থেকে মরদেহ ফেলে দূরে সরে যায়।

আরও পড়ুন:সুন্দরবনের খালে জেলেকে কুমিরের আক্রমণ, মরদেহের সন্ধানে তল্লাশি

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ডুবিয়ে মরদেহ উদ্ধার করার পর তার বাড়িতে নেওয়া হয়। এরপর বুধবার দুপুরে ঢাংমারী গ্রামের শশ্মানে সৎকার সম্পন্ন হয়েছে।

বন কর্মকর্তা আজাদ কবির বলেন, যেহেতু সুব্রত পাস নিয়ে বনে গিয়েছিল। তাই কুমিরের আক্রমণে নিহত সুব্রতর পরিবারকে সরকারিভাবে ৩ লাখ টাকা অনুদান দেওয়ার কার্যক্রম বনবিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত বছর একই করমজল খালে কুমিরের আক্রমণে প্রাণ হারান ঢাংমারীর ভোজনখালীর জেলে মোশারেফ। তবে তখন নিষিদ্ধ সময় থাকায় ও তার পাস না থাকায় তার পরিবার কোনো সরকারি অনুদান পায়নি।

আবু হোসাইন সুমন/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()