লাইভস্টকশখের বসে শুরু, মঈন উদ্দিনের হরিণ খামার এখন পর্যটনকেন্দ্র
শুরুটা হয়েছিল ২০১৩ সালে। শখের বসে রংপুর চিড়িয়াখানা থেকে ১১টি হরিণ কিনে পোষা শুরু করেন প্রবাসী মঈন। এখন অনেকটা বাণিজ্যিকভাবে হরিণের খামার গড়ে তুলেছেন তিনি। চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় হিলসডেল মাল্টি ফার্ম ও মধুরিমা রিসোর্টে এ দৃষ্টিনন্দন হরিণের খামারটি রয়েছে।







