ফলনওগাঁয় দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল
নওগাঁর সাপাহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী আম উৎসব (ম্যাংগো ফেস্টিভ্যাল)। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।












