সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

চলছে প্রাণ ম্যাংগো ফেস্ট, বাহারি আমের জমজমাট আয়োজন

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে তিন দিনব্যাপী 'প্রাণ ম্যাংগো ফেস্ট'। আমের স্বাদ ও ঘ্রাণ ছড়িয়ে দিতে উৎসবমুখর পরিবেশে চলছে এই আয়োজন। আগামী ১২ জুলাই পর্যন্ত চলবে এ উৎসব।

ফল

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে তিন দিনব্যাপী 'প্রাণ ম্যাংগো ফেস্ট'। আমের স্বাদ ও ঘ্রাণ ছড়িয়ে দিতে উৎসবমুখর পরিবেশে চলছে এই আয়োজন। আগামী ১২ জুলাই পর্যন্ত চলবে এ উৎসব।

এতে স্থান পেয়েছে বাহারি আমের ১০টি স্টল। যেখানে পাওয়া যাচ্ছে, আম্রপালি, বারি ফোর, মল্লিকা, হাড়িভাঙ্গা, কলাবতী (ম্যাংগো ব্যানানা) সহ নানান জাতের আম।

স্টলের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬০ থেকে ৭০ টাকা কেজিদরে পাওয়া যাচ্ছে এসব আম। আকারভেদে আম্রপালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১১০ টাকায়। বারি ফোর বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া মল্লিকা জাতের আম বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

মেলায় ৩ কেজি আম কিনলেই পাওয়া যাচ্ছে ২৫০ মিলিলিটারের একটি প্রাণ ম্যাংগো জুস। ৫ কেজি কিনলে মিলছে ৫০০ মিলিলিটারের প্রাণ ম্যাংগো জুস। সব স্টল থেকেই মিলছে এ সুবিধা।

গ্রিনলি চাঁপাই ম্যাংগো স্টলের বিক্রয়কর্মী ইয়াসির আরাফাত জাগো নিউজকে বলেন, বৃষ্টির কারণে ক্রেতা কম। সকাল থেকে সব ধরনের আমই বিক্রি করেছি। আম্রপালি আর সুরমা ফজলি আমের চাহিদা বেশি।

তিনি বলেন, আমাদের স্টলে ফজলি আম পাওয়া যাচ্ছে প্রতিকেজি ৭৫ টাকা। সুরমা ফজলিও একই দামে বিক্রি হচ্ছে।

রাজশাহীর মৌসুমি স্টলে পাওয়া যাচ্ছে ফজলি জাতের তিন ধরনের আম। এগুলো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।

ডেইলি শপিং আমের মেলা স্টলে আম্রপালি, ফজলি আমের পাশাপাশি পাওয়া যাচ্ছে কলাবতী (ম্যাংগো ব্যানানা) আম। এই আম এসেছে বান্দরবান থেকে, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল থেকে পরিবার-পরিজন নিয়ে অনেকের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে ম্যাংগো ফেস্ট।

রবীন্দ্র সরোবরে বোনকে নিয়ে ঘুরতে এসেছেন লাকী আক্তার। জাগো নিউজকে লাকী বলেন, বোন গ্রামের বাড়ি থেকে বেড়াতে এসেছে। তাকে নিয়ে ধানমন্ডি লেকে আসছি। পরে আমের মেলা দেখে এখান থেকে আম্রপালি আম কিনেছি। অন্যান্য জায়গার চেয়ে তুলনামূলক দাম কম এখানে।

জানা গেছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ আমের জন্য বিখ্যাত অঞ্চলের খামারিরা এবার নিজেরাই আম নিয়ে হাজির হয়েছেন দেশের সবচেয়ে বড় ম্যাংগো ফেস্টিভ্যাল 'প্রাণ ম্যাংগো ফেস্টে'।

আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজনে দেশে উৎপাদিত সব ধরনের আম প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। তরুণ প্রজন্মের কাছে বিভিন্ন ধরনের আমের উৎপত্তি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। পাশাপাশি ম্যাংগো ফেস্টিভ্যাল আকর্ষণীয় করে তুলতে থাকছে বিভিন্ন ধরনের গেমস ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।

আরএএস/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()