মৎস্যযশোরে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে ১২০০ বিঘা বোরো ক্ষেত
যশোরের মণিরামপুরে বিল হরিণার বেড়িবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে আবাদকৃত প্রায় ১২০০ বিঘা বোরো ক্ষেত। একইসঙ্গে প্লাবিত হয়েছে মাছের ঘের। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ বাঁধ ভেঙে যায়। বেড়িবাঁধ সংস্কারে কয়েকশ গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।












