পরিবেশবন্যায় ফসলের ক্ষতি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের
উজানের ঢল আর টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে নষ্ট হয়ে গেছে কুড়িগ্রামের নদ-নদী অববাহিকার ফসলের ক্ষেত। এতে ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। তবে তারা থেমে যাননি। বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চাষিরা। একই সঙ্গে ক্ষতি নিরূপণ করে কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের।












