হৃদয়ে মাটি ও মানুষফিরে চল মাটির টানে ২০২৩ | United International University | পর্ব ৩ | Returning to Roots
ফিরে চল মাটির টানে ২০২৩ | পর্ব ৩ |
হৃদয়ে মাটি ও মানুষফিরে চল মাটির টানে ২০২৩ | পর্ব ৩ |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সক্ষমতা বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে পাখি বাজারে অভিযান চালিয়েছে বনবিভাগ। এসময় বেশকিছু পাখি উদ্ধার করে পরে গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ প্রদর্শনী শুরু হয়েছে।
একই জমিতে ক্যাপসিকাম, লেটুসপাতা ও সূর্যমুখী চাষ করে সফল হয়েছেন ভৈরবের মুজিবুর রহমান। তিনি উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের সরকার বাড়ির বাসিন্দা। দীর্ঘ তিন বছর ধরে তার জমিতে ক্যাপসিকাম ও লেটুসপাতা চাষ করে আসছেন। এ বছর প্রথম সূর্যমুখী আবাদ করেছেন।
চাহিদা বেশি থাকায় বাংলাদেশের অনেক কৃষকই উদ্যোগী হচ্ছেন নতুন নতুন উচ্চমূল্যের ফলফসল উৎপাদনে। এর মাঝে দেশে বাড়ছে মেক্সিকো ও মধ্য আমেরিকার ফল অ্যাভোকাডোর চাষও। বিশেষজ্ঞের অভিমত, অ্যাভোকাডোর বাণিজ্যিক চাষের পূর্বে প্রয়োজন বহুমুখী গবেষণা।
নিয়ামুর রশিদ শিহাব
মোটা চাল, মৌসুমের কমদামি সবজি, পাঙাশ-তেলাপিয়া মাছ কিংবা ব্রয়লার মুরগি- এসব নিম্নআয়ের মানুষের জন্য ছুটির দিনে ভালো খাবার। কিন্তু বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে এগুলোর কোনো পদ-ই কিনতে গিয়ে স্বস্তি পাবেন না কেউ। বাধ্য হয়ে নিতে হবে আরও কমদামের বিকল্প কোনো নিত্যপণ্য।
নেদারল্যান্ডসের আলুর জাত 'ভ্যালেনসিয়া'। যার বীজ ওই দেশের স্কেপ হল্যান্ড কোম্পানি থেকে আমদানি করে সারাদেশে বাজারজাত করেছে এসিআই। চলতি মৌসুমে জাতটি বাম্পার ফলন দিচ্ছে বলে জানানো হয়েছে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বনাঞ্চল থেকে লোকালয়ে আসা একটি গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, অসুস্থ অবস্থায় প্রাণীটি লোকালয়ে চলে এলে বাগে পেয়ে এলাকাবাসী সেটিকে পিটিয়ে মারে।
ঢাকার পূর্বাচলে বরাদ্দকৃত নিজ প্লটে রকমারি শাকসবজি আর ফলমুলের সংগ্রহশালা গড়ে তুলেছেন সরকারের দুই উর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও কাজী ফাহমিদা হক। ব্যস্ত জীবনেও প্রাণচাঞ্চল্য টিকিয়ে রাখতে আঙিনা কৃষি কিংবা ছাদকৃষি এক অনবদ্য উদ্যোগ, বলছেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এরই মধ্যে ৮টি হাইব্রিডসহ মোট ১১১টি উচ্চফলনশীল ধানের জাত ও তিন শতাধিক ধান উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবনসমূহ প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশের পাঁচ রক্ষিত এলাকায় ১৭টি বিদেশি আগ্রাসী প্রজাতির উদ্ভিদ চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। রক্ষিত এলাকাগুলো হচ্ছে- হিমছড়ি জাতীয় উদ্যান, কাপ্তাই জাতীয় উদ্যান, মধুপুর জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সুন্দরবন পূর্ব বন্যপ্রা
রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচের দাম। সেইসঙ্গে বেড়েছে পাকিস্তানি মুরগিসহ কিছু সবজির দাম। এছাড়া মাছ-মাংস ও ডিমসহ চাল, ডাল ও তেলের দাম অপরিবর্তিত রয়েছে।
তুরস্ক-সিরিয়ায় দু'সপ্তাহ আগের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ৪৬ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। তুরস্কে ভূমিকম্পের আঘাতে প্রায় ২ লাখ ৬৪ হাজার অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া মানুষ ও অন্য প্রাণীদের খুঁজে বের করা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উদ্ধারকারীদের জন্য। তবুও
বরগুনার তালতলীর টেংরাগিরি ইকোপার্কে কুমির প্রজননকেন্দ্র স্থাপনের ১০ বছর পার হয়েছে। তবে একটিও বাড়েনি কুমিরের সংখ্যা।
ত্রিপুরা প্রতিনিধি: একসময় যে রাবার চাষের জন্য ত্রিপুরার খ্যাতি ছিল গোটা ভারতজুড়ে, সেই রাজ্যটিতেই আজ দুর্দশার ঘনঘটা। জীবিকার তাগিদে রাবার ছেড়ে এখন অন্য ফসলে মন দিতে হচ্ছে চাষিদের। ত্রিপুরায় রাবার চাষের এই দৃশ্যপট যে এত দ্রুত বদলে যাবে, তা কল্পনাও করতে পারেননি দক্ষিণ ত্রিপুরা জেলার বেশিরভাগ চাষি। মূল
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবাধে চলছে কাঁকড়া নিধন। মাছ ধরার পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া নিধন চলে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, এতে সহযোগিতা করেন বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
দিনাজপুরের চাষিরা আলু ও সরিষার পর এখন টমেটো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে এবং সার-কীটনাশকের সংকট না থাকায় এবার গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন তারা। আগাম আলু উঠিয়ে তারা টমেটোর চারা রোপণ করেছিলেন। এখন টমেটো ক্ষেতে বাঁশের বাতা ও সুতা দিয়ে গাছ যাতে ঝড়-বৃষ্টি এবং