ঠিকমতো খাচ্ছে না সেই হাতিশাবকটি, দেখা দিয়েছে পুষ্টিহীনতা
মায়ের সঙ্গে লোকালয়ে এসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে ঠাঁই হওয়া হাতিশাবকটি চরম পুষ্টিহীনতায় ভুগছে। তাকে কৃত্রিম দুধ খাওয়ানো হচ্ছে। তবে পরিমাণ মতো না খাওয়ায় দুর্বল হয়ে পড়েছে শাবকটি।


