আমের বোঁটায় মুকুলের সমারোহ, বের হচ্ছে গুটি
আমগাছে মুকুল ধরে। পরে সেই মুকুল থেকে হয় আম। এটাই স্বাভাবিক। কিন্তু ফরিদপুরে একটি আমগাছে দেখা গেছে ভিন্ন চিত্র। আমগাছের ডালে নয়, বরং আমের বোঁটার মুখ থেকেই বের হয়েছে অসংখ্য আমের মুকুল। আর সেই মুকুল থেকে ধরেছে আমের গুটি।
