নোয়াখালীতে সাড়ে ১১ হাজারে বিক্রি হলো এক জোড়া ইলিশ
নোয়াখালীর হাতিয়ায় জেলের জালে ধরা পড়া দুই ইলিশ সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে প্রায় ৫ কেজি ওজনের মাছ দুটি চেয়ারম্যান ঘাট মৎস্য আড়তে বিক্রি করা হয়।
নোয়াখালীর হাতিয়ায় জেলের জালে ধরা পড়া দুই ইলিশ সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে প্রায় ৫ কেজি ওজনের মাছ দুটি চেয়ারম্যান ঘাট মৎস্য আড়তে বিক্রি করা হয়।
মৎস্যএফএও ও মৎস্য অধিদপ্তরের জলবায়ু সহনশীল মৎস্য প্রকল্পের আওতায় খুলনার ডুমুরিয়া ও দাকোপে কমিউনিটিভিত্তিক সংগঠনগুলো এক ঘেরে বাগদার সঙ্গে কার্প ও লোনা পানির মাছ চাষ করছে। ২০২৫ সালের আগস্টে চাষিরা জানান, লোকসানে মাছ চাষ ছেড়ে দেওয়া অনেকে আবার ঘেরে ফিরেছেন।
বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে বিস্তৃত সুনামগঞ্জের হাওর অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও জলজ জীববৈচিত্র্যের জন্যই বিখ্যাত নয়, এখানকার খাদ্যসংস্কৃতিও স্বতন্ত্র। বিশেষ করে হাওর অঞ্চলের দেশি হাঁসের মাংস স্থানীয় খাবারের তালিকায় এক বিশেষ স্থান দখল করে রেখেছে।
হৃদয়ে মাটি ও মানুষবাংলার আদি ঐতিহ্যের এক নাম ঘানিভাঙা সরিষার তেল। গরু দিয়ে কাঠের ঘানিতে সরিষা ভেঙে ধীরে ধীরে যে তেল বের হয়, সেটিই আসল খাঁটি ঘানিভাঙা তেল। এই পদ্ধতিতে তেলের পুষ্টিগুণ, ঘ্রাণ আর স্বাদ অক্ষুণ্ণ থাকে।
মোতাহার হোসেন
টাঙ্গাইলের ঘাটাইলে দৃষ্টিহীন তরুণ গফুর লেয়ার মুরগির খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন। পরিবারের বোঝা না হয়ে, পরিবারের বোঝা তুলে নিয়েছেন নিজের কাঁধে। কিন্তু গ্রামের রাস্তাটি চলাচল উপযোগী না হওয়ায় খামারের উৎপাদিত ডিম বাজারে পাঠাতে অসুবিধার মুখোমুখি হচ্ছেন। তাই তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন, গ্রাম
কৃষি উৎপাদনে কীটপতঙ্গ, রোগ-জীবাণু, আগাছা ও ইঁদুরসহ নানা রকম ক্ষতিকর জীব বা উপদ্রবকে নিয়ন্ত্রণ করার জন্য যেসব রাসায়নিক, জৈবিক বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, তাকে কীটনাশক বা বালাইনাশক বলা হয়। কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন ও গুণগত মান ধরে রাখতে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মৎস্য২০২৫ সালের ২২ আগস্ট ঢাকার মিরপুরের বাজারে এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়; দাম বেশি বলে ক্রেতারা ছোট ইলিশ কিনেছেন, বড় ইলিশ পড়ে ছিল।
বগুড়ার কাহালু উপজেলার ডোমনপুকুর গ্রামের সরু কাঁচা রাস্তায় হাঁটলে চোখে পড়ে পাতাবহুল গাছের ছায়া। নাকে আসে তুলসি, বাসক আর ঘৃতকুমারির তীব্র গন্ধ। স্থানীয়রা জানান, রাস্তার দুপাশের ছোট-বড় সব গাছ লাগিয়েছেন ‌'কাদের ভাই'। সর্দি হলে তারা কাদের ভাইয়ের দেওয়া পাতার রস খান। শহরে যাওয়া লাগে না।
মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা।
গাড়লের সঙ্গে দুম্বার সংকরায়ণ ঘটিয়ে নতুন জাতের দুম্বা উদ্ভাবন করে সাড়া ফেলে দিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদা গ্রামের আসাদুজ্জামান। তার খামারে বর্তমানে ৮০টি মা গাড়ল ও বেশ কিছু দুম্বা রয়েছে।
ইন্দোনেশিয়া এখন বিশ্বের একমাত্র দেশ যেখানে বেঁচে আছে মহাবিপন্ন সুমাত্রান বাঘ। এক সময় জাভা ও বালিতেও এদের দেখা মিললেও এখন শুধু সুমাত্রা দ্বীপেই এদের অস্তিত্ব টিকে আছে।
চলছে ইলিশের ভরা মৌসুম। কিন্তু পদ্মা যেন ইলিশ শূন্য। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। দিন-রাত পদ্মায় জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে।
ছোটবেলা থেকে আমরা সবাই শুনে আসছি যে, একটি আমলকীতে ১০টি কমলার সমান ভিটামিন-সি থাকে। নিঃসন্দেহে আমলকী আমাদের দেশের খুব পরিচিত একটি ফল, এর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ অসাধারণ।
যশোরের চৌগাছা পশুর হাটের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আতিউর রহমান লাল সর্বোচ্চ দরদাতা হয়েও ইজারা পাননি। বরং ইজারা দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা শহিদুল ইসলামকে। এতে রাষ্ট্র রাজস্ব বঞ্চিত হবে ৭১ লাখ টাকা।
দিনাজপুরে প্রতি বছর কলার আবাদ বাড়ছে। ফলনও হচ্ছে বাম্পার। ভালো ফলনে কৃষক যেমন খুশি; তেমনই ভালো দাম পাওয়ার কারণে তাদের মুখে হাসি ফুটেছে। পাশাপাশি কলা বিক্রিতে কৃষকদের হয়রানিও কমেছে। কলা ব্যবসায়ীরা হাট ছাড়াও ক্ষেত থেকে কলা কিনে ট্রাকযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। প্রতিদিন কোটি টাকার কাঁ
মৌলভীবাজারে আমন ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে জেলার অন্যতম বড় হাওর কাউয়াদীঘিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানিতে তলিয়ে গেছে আবাদি জমি আর বীজতলা। ফসল হারানোর শঙ্কায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা।
মধুমাস (জ্যৈষ্ঠ) শেষ হয়েছে দুই মাস আগে। তবে বাজারে এখনো মিলছে আম। সরবরাহ খুব বেশি না থাকলেও মৌসুম শেষেও যা পাওয়া যাচ্ছে সেটিকে পর্যাপ্ত বলা চলে। যদিও আমের দাম এখন কয়েক সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি।
দেশে সবখানে ছাদ থেকে ছাদে ছড়িয়ে পড়ছে সবুজের আহ্বান। নগরের নতুন ভবন আর অবকাঠামোর ভিড়ে যখন হারিয়ে যাচ্ছে মুক্ত বাতাস, তখন মানুষ খুঁজে নিচ্ছে ছাদকৃষির মতো উদ্যোগ। ভবনের মাঝেও সবুজ আর নিরাপদ খাদ্যের সন্ধানে ঢাকার আফতাবনগরের দেলোয়ার হোসেন গড়েছেন এক অনন্য ছাদকৃষি।
ফেনীর ফুলগাজীতে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি স্লুইস গেট অকেজো হয়ে পড়ে আছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চল বদরপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বাস্তবায়িত এ স্লুইস গেট উল্টো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি কৃষকদের।