লাইভস্টককোরবানির আমেজ ছড়াচ্ছে হাতিরঝিলের ক্যাটেল ফার্ম
রাজধানীর ব্যস্ততা, কোলাহল আর ধোঁয়াটে নগরজীবনের মাঝেও বছরের কিছু সময় শহর হঠাৎ করে বদলে যায়। বাতাসে মিশে যায় উৎসবের গন্ধ, মানুষের চোখে দেখা দেয় আলাদা উচ্ছ্বাস। পবিত্র ঈদুল আজহা ঘিরে এখন ঠিক সেই আবহই তৈরি হয়েছে ঢাকাজুড়ে।












