লাইভস্টকমাদারীপুরে জমে উঠেছে বেচাকেনা
ঈদুল আজহা সামনে রেখে মাদারীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পশুর পর্যাপ্ত জোগান থাকায় জেলা ও উপজেলার হাটগুলোতে এখন ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। পছন্দের পশু কিনতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে তুমুল দরকষাকষি।












