সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

সাপ্তাহিক ছুটির দিনেও ইলিশশূন্য চাঁদপুরের ঘাট

দেশের অন্যতম বৃহৎ ইলিশের আড়ত চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে গত এক সপ্তাহেও বাড়েনি ইলিশের সরবরাহ। শুক্রবার (৮ মে) সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা ঘাটে ভিড় করলেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। সরবরাহ সংকটের অজুহাতে দামও বেড়ে গেছে প্রায় তিনগুণ।

মৎস্য

দেশের অন্যতম বৃহৎ ইলিশের আড়ত চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে গত এক সপ্তাহেও বাড়েনি ইলিশের সরবরাহ। শুক্রবার (৮ মে) সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা ঘাটে ভিড় করলেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। সরবরাহ সংকটের অজুহাতে দামও বেড়ে গেছে প্রায় তিনগুণ।

ব্যবসায়ীরা ও ক্রেতারা জানান, নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে দামে। সরবরাহ সংকটের কারণে বর্তমানে ইলিশের দাম প্রায় তিনগুণ পর্যন্ত বেড়ে গেছে। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে জনপ্রিয় এই মাছ।

মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, বর্তমানে মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকায়। আর এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা মাছের দরদাম শুনেই ফিরে যাচ্ছেন।

আরেক ব্যবসায়ী ইকবাল নাহিদ হাসান জানান, নদীতে মাছ কম ধরা পড়ার কারণে এই সংকট তৈরি হয়েছে। জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পাওয়ায় ঘাটে সরবরাহ বাড়ছে না।

ঢাকা থেকে আসা পারভেজ ও মনির বলেন, ছুটির দিনে ঘুরতে এসেছিলাম, ভেবেছিলাম ফেরার পথে তাজা ইলিশ নিয়ে যাব। কিন্তু ঘাটে ইলিশের দেখা নেই, যা আছে তাও বেশির ভাগ পুরোনো। দাম এতো বেশি যে কেনার সাধ্য নেই।

শরীফুল ইসলাম/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ইলিশের উল্টো যাত্রা

একসময় গল্পটা ছিল উল্টো। পদ্মা-মেঘনার ইলিশ সীমান্ত পেরিয়ে যেত পশ্চিমবঙ্গের বাজারে। কলকাতার বাঙালির কাছে বাংলাদেশের ইলিশ ছিল বিশেষ আকর্ষণের নাম। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে উৎসবের আবহ তৈরি হতো। আর এখন সেই গল্পে যেন হঠাৎ উল্টো পাতা খুলেছে। ভারত থেকে ইলিশ আসছে বাংল

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৭ মিনিটের পড়া
মৎস্য

পদ্মা-মেঘনার ইলিশ কেন এত সুস্বাদু: রহস্য মাছে নয়, তার খাবারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, মোহনার প্ল্যাঙ্কটনে চর্বি জমেই স্বাদ তৈরি হয়; দেশের ইলিশের মাত্র ২ শতাংশ সরাসরি পদ্মার, বড় ও সুস্বাদু ইলিশের বেশির ভাগ আসে মেঘনার অববাহিকা থেকে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

হাতিয়ায় জালে ২৮০ কেজির শাপলাপাতা মাছ, সংরক্ষিত প্রজাতি বিক্রি হলো ৯০ হাজার টাকায়

বন্য প্রাণী আইনে শিকার ও বিক্রি নিষিদ্ধ হলেও মেঘনায় ধরা পড়া সাত মণ ওজনের মাছটি চেয়ারম্যানঘাটে কেটে টুকরা করে বিক্রি হয়েছে; জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মৎস্য আইনে সরাসরি নিষিদ্ধ নয়, তবে বন আইনে বিপন্ন প্রজাতি।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()