এত ঝুঁকির কাজেও কোনো ভাতা নেই সাফারি পার্কের বনকর্মীদের
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বিগত প্রায় দু'যুগ ধরে প্রকৃতিপ্রেমী, শিক্ষার্থী এবং সববয়সী মানুষকে বিনোদন দিয়ে আসছে। দর্শনার্থীদের বিনোদনে পার্কে ১৯টি বেষ্টনীর মধ্যে সংরক্ষিত আছে বিচিত্রসব প্রাণী। পার্কের ভেতরে নিশ্ছিদ্র নিরাপত্তায় উন্মুক্ত ও আবদ্ধভাবে রয়েছে হাতি, বাঘ
