পরিবেশঝালকাঠিতে বাবুই পাখির ছানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঝালকাঠিতে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সাহায্যে রোববার (২৯ জুন) সন্ধ্যায় পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকা থেকে মোবারক আলীকে গ্রেফতার করে ঝালকাঠি গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) মো. সেলিম উদ্দিন।












