পরিবেশবন্যার শঙ্কায় আধা পাকা ধান কাটছেন হাওরপাড়ের চাষিরা
নেত্রকোনায় আকস্মিক বন্যার পূর্বাভাসে হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। ডিজেল ও শ্রমিক সংকটে অনিশ্চয়তার মধ্যেই তারা দ্রুত ধান কাটার কাজে নেমেছেন। গত দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকায় কৃষকেরা নির্বিঘ্নে মাঠে কাজ করতে পেরেছেন।












