গাজিপুর সদরের বিকে বাড়ী ছিটপাড়ার জিয়াউল হক রিপনের পেঁপে চাষে সাফল্যের চিত্র এর আগেও আপনারা দেখেছেন। বিশাল এই পেঁপে বাগান নিয়ে কৃষি দিবানিশি অনুষ্ঠানে প্রতিবেদন তুলে ধরেছিলাম।
দারুণ নিষ্ঠাবান এক কৃষক জিয়াউল রিপন। তার কৃষি শুধু পেঁপে চাষের মধ্যে সীমাবদ্ধ নেই। ৪২ বিঘার খামারকে সমন্বিত কৃষি খামারে রূপান্তরিত করতে শুরু করেছেন।
এখানে এখন পেঁপে, কাঁচাকলা, পাকাকলা, লাউ, কুমড়ার মতো মাঠ ফসলের পাশাপাশি চলছে মাছ চাষ। পালন করা হচ্ছে ছাগল। এজন্য তিনি খামারের একেকভাগে একেক ফসল ফলিয়ে লাভজনক কৃষিউদ্যোগকে গতিশীল করে তুলেছেন।





মন্তব্য
(০)