সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস ৯ কিমি/ঘ

আম দিয়েও তৈরি করা যায় স্যুপ, রইলো রেসিপি

আম দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। কাঁচা আমের বাহারি আচার-মোরব্বা থেকে শুরু করে পাকা আমের পানীয় ও ডেজার্ট কমবেশি সবাই খেয়েছেন।

আম দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। কাঁচা আমের বাহারি আচার-মোরব্বা থেকে শুরু করে পাকা আমের পানীয় ও ডেজার্ট কমবেশি সবাই খেয়েছেন।

তবে কখনো কি আমের স্যুপ খেয়েছেন? এটি খুবই সুস্বাদু, আবার শরীরের জন্য উপকারীও বটে। চলুন তবে জেনে নেওয়া যাক আমের স্যুপ তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. আম ২টি২. শসা ২টি৩. নারকেল ৪ টেবিল চামচ ৪. পানি প্রয়োজনমতো৫. লাল মরিচ ৩টি৬. লবণ প্রয়োজনমতো ৭. কারিপাতা ১ মুঠো৮. মেথি বীজ ১ চা চামচ ৯. সরিষা দানা ২ চা চামচ ও ১০. বাটার মিল্ক ২ কাপ।

আরও পড়ুন

পদ্ধতি

প্রথমে আম ও শসা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর আমের খোসা ছাড়িয়ে স্লাইস করে নিন। এরপর শসার খোসা ছাড়িয়ে কেটে নিন। অন্যদিকে নারকেল কুঁচি করে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

এবার মাঝারি আঁচে একটি বড় প্যান বসিয়ে তেল গরম করে নিন। তেল গরম করে লাল মরিচ কয়েক সেকেন্ড ভেজে নিন। এবার নারকেলের পেস্ট মিশিয়ে নিন।

অন্যদিকে একটি প্যানে আমের টুকরোগুলো সেদ্ধ করে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিন। মাঝারি আঁচে প্যানে সামান্য পানি দিয়ে পিউরি মিশিয়ে নিন। কিছুক্ষণ জ্বাল দিন।

এরপর শসার টুকরো মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করুন। তারপর নারকেল-লাল মরিচের পেস্ট যোগ করুন। হালকা আঁচে স্যুপ রান্না করতে থাকুন। তারপর স্বাদমতো লবণ ও বাটারমিল্ক মিশিয়ে নাড়ুন।

সবশেষে একটি সসপ্যানে সামান্য তেলে অল্প আঁচে সরিষা, মেথি ও কারিপাতা ভেজে নিন। তারপর স্যুপের উপরে ঢেলে ভালো করে নাড়ুন। স্যুপটি আধা ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

খাগড়াছড়িতে মাল্টা চাষে ভাগ্য বদল, রয়েছে কিছু চ্যালেঞ্জও

পাহাড়ের ঢালে সারি সারি মাল্টার গাছ। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় মাল্টা। বাগানে ভালো ফলন, বাজারে চাহিদা-সব মিলিয়ে পাহাড়ের চাষীদের মুখে এখন স্বস্তির হাসি। মাল্টা চাষ বদলে দিয়েছে তাদের জীবিকা, তৈরি হয়েছে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান। তবে সম্ভাবনার এ বাগানে রয়েছে কিছু সংকটও। সংরক্ষণের ব্য

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রিএগ্রোবিজ

সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রি

সিরাজগঞ্জ সদরের বাগবাটি জলপাই হাটে মৌসুম শুরুর পর প্রতিদিন হাট বসছে; উপজেলায় ১০১ হেক্টরে জলপাইয়ের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯০৫ মেট্রিক টন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্যফল

ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্য

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪০ শতক জমিতে প্রথমবার সাম্মাম চাষ করে এখলাছ উদ্দিন এরই মধ্যে ১ হাজার ৮০০ কেজি ফল বিক্রি করে ১ লাখ ৮ হাজার টাকা আয় করেছেন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)